জাতীয়

জিয়াউর রহমানের মাজারে বিএনপির নবনির্বাচিত চার স্থায়ী কমিটি সদস্য

অনলাইন ডেস্ক

১ মাস আগে


জিয়াউর রহমানের মাজারে বিএনপির নবনির্বাচিত চার স্থায়ী কমিটি সদস্য

ছবি: সংগৃহীত


বিএনপির নবনির্বাচিত চার স্থায়ী কমিটির সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে গিয়ে তারা শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান সাংবাদিকদের বলেন, যে প্রত্যাশা নিয়ে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই প্রত্যাশা পূরণে দলের সঙ্গে জনগণের এবং সরকারের সঙ্গে জনগণের বন্ধন আরও শক্তিশালী করতে কাজ করবেন তারা।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দল ও সরকারকে সহযোগিতা নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন। প্রধানমন্ত্রী ঘোষিত সব কর্মসূচি যেকোনো ত্যাগের বিনিময়ে বাস্তবায়নের শপথ নিয়েছেন বলেও জানান তিনি।

আমান উল্লাহ আমান আরও বলেন, সরকারের প্রতি জনগণের যে আস্থা তৈরি হয়েছে, সেই আস্থা ও বিশ্বাসকে দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে নেওয়া হবে। এ জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে তারা শপথ নিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেকোনো মূল্যে রক্ষা করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন, তা জনগণ গ্রহণ করেছে। বর্তমানে বিভিন্ন মহলে তার নেতৃত্ব ও কর্মকাণ্ড নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে।

তিনি বলেন, দেশে কিছু সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানের চেষ্টা চলছে। বিশেষ করে বিদ্যুৎ সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন। তার আশা, খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

এ সময় নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ ও ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

৫ ঘন্টা আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

১০ ঘন্টা আগে


গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...

১১ ঘন্টা আগে


ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না

পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom