জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সরকারের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, মহেশখালীতে গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, যা এখন অনেকটাই ঠিক হয়ে এসেছে। গ্যাস পুনর্ভরণ সম্পন্ন হলে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, এতে বাসাবাড়িতে রান্নার গ্যাসের পাশাপাশি শিল্প-কারখানার জ্বালানি সংকটও কমবে।
তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত এলএনজি ও জ্বালানি কেনার জন্য সরকার বাজেটের ওপর আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে দাবি করে রিজভী বলেন, আমেরিকা-ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।
সংকট মোকাবিলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ পূর্বাঞ্চলের বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক পরিবেশে বিরোধী দল তাদের কর্মসূচি পালন করবে এবং সরকার তার দায়িত্ব পালন করবে। তবে বিরোধী দলের ভূমিকা গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে সমালোচনা করা এক বিষয়, আর রাজনৈতিকভাবে সরকারকে বিপাকে ফেলার উদ্দেশ্যে কর্মসূচি দেওয়া ভিন্ন বিষয়।
বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং ১ সেপ্টেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
তিনি জানান, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ‘একজন শিশু একটি বৃক্ষ’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও শিশুদের বাড়ির আঙিনায় গাছ লাগাতে উৎসাহিত করা হচ্ছে। তার দাবি, ছয় মাসে আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্য থাকলেও এরই মধ্যে তিন কোটি গাছ লাগানো হয়েছে।
রিজভী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি জলাভূমি পুনঃখনন এবং নদী-নালা, খাল-বিল দূষণমুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন। বিএনপির ৩১ দফা, নির্বাচনী ইশতেহার এবং খালেদা জিয়ার ভিশন-২০৩০-এ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও তা মোকাবিলার করণীয় তুলে ধরা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
১০ ঘন্টা আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
২০ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১ দিন আগে
