ধর্ম

জন্মাষ্টমীর শোভাযাত্রায় প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনায়:ঢাকা মেট্রোপলিটন পুলিশ

নগর প্রতিনিধি

১১ মাস আগে


জন্মাষ্টমীর শোভাযাত্রায় প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনায়:ঢাকা মেট্রোপলিটন পুলিশ

আগামী ১৬ আগস্ট ২০২৫ ঢাকা মহানগরীতে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উদযাপিত হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এই দিন রাজধানীতে আয়োজিত হবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা ও অন্যান্য আয়োজন যাতে সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে জন্মাষ্টমীর শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, জন্মাষ্টমীর শোভাযাত্রা ও অন্যান্য আয়োজন যাতে সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য প্রতি বছরের ন্যায় এবারও ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী, সিটি করপোরেশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানসমূহে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করা হবে।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিগণ এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সভায় প্রতিটি মন্দিরে উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও স্বামীবাগ ইস্কন মন্দিরে আর্চওয়ে স্থাপন, শোভাযাত্রা নির্দিষ্ট সময়ে আরম্ভ ও শেষ করা, নির্ধারিত পোশাকে বা দৃশ্যমান আইডি কার্ডে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন  এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রাখার গুরুত্বারোপ করা হয়।

সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, ইসকন বাংলাদেশের সভাপতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


যে ৫টি পেশা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে
যে ৫টি পেশা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে

ইসলাম মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রের মতো উপার্জনের ক্ষেত্রেও সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। একজন মুসলমানের জন্য হালাল উপার্জন করা যেমন ইবাদত, তেমনি হারাম উপার্জন থেকে দূরে থাকাও ঈমানের গুরুত্বপূর্ণ দাবি। কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু পেশা ও উপার্জনের পথকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, যেগুলোর মাধ্যমে অন্যায়, জুলুম, প্রতারণা বা সমাজে অশান্তি...

১ দিন আগে


দোয়া কেন মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র?
দোয়া কেন মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র?

দোয়া শুধু একটি ইবাদত নয়; এটি আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে গভীর সম্পর্কের প্রকাশ। একজন মুমিন যখন আন্তরিকভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু প্রার্থনা করেন, তখন তিনি নিজের অসহায়ত্ব স্বীকার করেন এবং মহান রবের অসীম ক্ষমতা, দয়া ও রহমতের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। এ কারণেই ইসলামে দোয়াকে মুমিনের সবচেয়ে শক্তিশালী...

১ দিন আগে


প্রত্যেক মুসলমানের জন্য ফরজ—ধর্মীয় জ্ঞানের ৪টি গুরুত্বপূর্ণ শাখা
প্রত্যেক মুসলমানের জন্য ফরজ—ধর্মীয় জ্ঞানের ৪টি গুরুত্বপূর্ণ শাখা

ইসলামে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ।" (ইবনে মাজাহ)তবে সব ধরনের জ্ঞান সবার জন্য সমানভাবে ফরজ নয়। আলেমদের মতে, প্রত্যেক মুসলমানের জন্য অন্তত নিচের চারটি বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ফরজে আইন।১. আকিদা (ঈমানের জ্ঞান)আল্লাহ, তাঁর ফেরেশতা, কিতাব, রাসুল, আখিরাত এবং...

১ দিন আগে


নবীদের জীবন থেকে মুমিনের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা
নবীদের জীবন থেকে মুমিনের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা

একজন মুমিনের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নবীদের আদর্শ অনুসরণ দুনিয়া ও আখিরাতের সফলতার অন্যতম ভিত্তি। আল্লাহ তাআলা নবী-রাসুলদের জীবনকে মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে তুলে ধরেছেন। তাদের জীবন থেকে এমন বহু শিক্ষা পাওয়া যায়, যা একজন ঈমানদারকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে। নিচে নবীদের জীবন থেকে অর্জিত পাঁচটি গুরুত্বপূর্ণ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom