জনমত জরিপে ৭০ শতাংশের সমর্থন বিএনপির পক্ষে, জামায়াতের ১৯ শতাংশ
অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান—এমন তথ্য উঠে এসেছে এক জনমত জরিপে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ।
বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।
তিনি জানান, সারা দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীরে ২০ হাজার ৪৯৫ জনের মতামত নেওয়া হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়।
জরিপে ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’—এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা বিএনপিকে ভোট দেওয়ার কথা জানান। ১৯ শতাংশ জামায়াতে ইসলামিকে ভোট দেবেন বলে জানান। এনসিপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ২ দশমিক ৬ শতাংশ। অন্যান্য দলকে ভোট দেবেন ৫ শতাংশ। আর ০ দশমিক ২ শতাংশ জানিয়েছেন, তারা ভোট দেবেন না।
জরিপে চারটি মূল প্রশ্ন রাখা হয়। ‘কোন দল সরকার গঠন করবে’—এমন প্রশ্নে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন বিএনপি সরকার গঠন করবে। ১৭ শতাংশের মতে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে। এক শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন এনসিপি সরকার গঠন করবে।
‘আগামী নির্বাচনে কে জিতবে’—এই প্রশ্নে ৭৪ শতাংশ মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনা দেখেছেন। ১৮ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী জয়ী হবে। এনসিপি জিতবে বলে মনে করেন ১ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা। এক শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টির জয়ের সম্ভাবনার কথা বলেছেন।
এ ছাড়া ‘গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল’—এমন প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ জানান তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন বলে জানান। আর পাঁচ শতাংশের বেশি উত্তরদাতা জামায়াতে ইসলামিকে ভোট দেওয়ার কথা বলেন।
জরিপের ফলাফল উপস্থাপনের সময় গবেষণা সংস্থাটি জানায়, জনগণের বর্তমান রাজনৈতিক মনোভাব ও ভোটপ্রবণতা বোঝার লক্ষ্যেই এই জরিপ পরিচালনা করা হয়েছে।
সরকারের নতুন সিদ্ধান্তে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যোগদান ও পদায়নের নতুন সময়সূচি ঘোষণা করায় আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন।রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে প্রাথমিক...
৪ ঘন্টা আগে
দুপুরের মধ্যে তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা নিজস্ব প্রতিবেদক
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে রোববার (২ আগস্ট) দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।রোববার দুপুর ১টা পর্যন্ত...
৭ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্তের ভার তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্রতর হয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে।শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী
২১ ঘন্টা আগে
কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম
দেশের কওমি মাদরাসাভিত্তিক তথ্যভাণ্ডার ‘কওমিপিডিয়া’ দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী ও আলোচিত ইসলামী বক্তার একটি তালিকা প্রকাশ করেছে। গত ২৯ জুলাই প্রকাশিত এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।ধর্মীয় আলোচনা ছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, মানবিক সহায়তা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার কারণে শায়খ আহমাদুল্লাহ দেশের অন্যতম...
২১ ঘন্টা আগে
