জনশক্তিকে কাজে না লাগালে দেশ এগোবে না: তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যশোরের শার্শা উপজেলায় ঐতিহাসিক ‘উলসী–যদুনাথপুর’ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের জনসংখ্যাকে বড় সম্পদ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে খাল পুনঃখননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, “২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে অলস বসিয়ে রাখলে চলবে না, এই বিশাল জনশক্তিকে দেশ গড়ার কাজে লাগাতে হবে। বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি।”
তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। “আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তিলে তিলে রক্ত দিয়ে হলেও তা পালন করা হবে,” যোগ করেন তিনি।
কৃষি উন্নয়ন ও খাল পুনঃখননের পরিকল্পনা
তারেক রহমান জানান, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। তার ভাষায়, “এই খাল পুনঃখননের ফলে প্রায় ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন, প্রায় ৭২ হাজার মানুষ এর সুফল ভোগ করবে এবং প্রায় ১৪০০ টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে।”
তিনি আরও জানান, খালের দুই পাড়ে তিন হাজার গাছ রোপণ করা হবে। পাশাপাশি খালে পানি থাকলে কৃষকের পাশাপাশি নারীরা হাঁস পালনসহ বাড়তি আয়ের সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে পরিকল্পনা
বিএনপি ক্ষমতায় গেলে গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবনে বড় পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার ‘জিয়া খাল’ খননের লক্ষ্য রয়েছে, যা গ্রামীণ অর্থনীতিকে সচল করবে।
তিনি বলেন, বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়। পাশাপাশি কৃষিঋণ মওকুফ, কৃষি সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
শিক্ষা, নারী উন্নয়ন ও সামাজিক সহায়তা
নারী শিক্ষা ও ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “মেয়েদের শিক্ষা ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে এবং মেধাবীদের জন্য বিশেষ উপবৃত্তি চালু করা হবে।”
তিনি আরও বলেন, নারীপ্রধান পরিবারগুলোকে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে এবং রান্নার ব্যয় কমাতে ‘এলপিজি কার্ড’ চালু করা হবে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তারেক রহমান অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পরও কিছু মহল বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, “যারা অতীতে অর্থনীতি ধ্বংস করতে হরতাল-অবরোধ করেছে, তাদের ভূত এখন আবার সক্রিয় হয়েছে। জনগণকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।”
উন্নয়ন প্রতিশ্রুতি ও সমাপনী বক্তব্য
বক্তব্যের শেষে তারেক রহমান বলেন, “গড়বো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ—এই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি।” তিনি সিঙ্গাপুরের উন্নয়নের উদাহরণ টেনে বলেন, বাংলাদেশও সক্ষমতার দিক থেকে পিছিয়ে নেই।
এর আগে তিনি কোদাল হাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে খালের ওপর একটি নতুন সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো
১ ঘন্টা আগে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
৪ ঘন্টা আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৬ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
