জাতীয়

জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত


মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি দেশের সর্বস্তরের মানুষের অর্জন।”

তারেক রহমান বলেন, গত ১৭ বছর বিএনপি ও গণতন্ত্রপন্থি রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে এবং কখনোই রাজপথ ছেড়ে যায়নি। আন্দোলনের সেই ধারাবাহিকতার সঙ্গে জনগণের সম্পৃক্ততাই জুলাই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছে।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় অতীতের তর্ক-বিতর্ক পেছনে ফেলে দেশ পুনর্গঠন এবং উন্নয়নের কাজে মনোনিবেশ করার। একই সঙ্গে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ধৈর্য ও সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা এখন শুধু দলের কর্মসূচি নয়; এটি জনগণের সমর্থন ও ম্যান্ডেট পাওয়া একটি জাতীয় সংস্কার রূপরেখা।

সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনে অর্থনীতি, স্বাস্থ্য, প্রশাসনসহ প্রায় সব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও জনগণের দুর্ভোগ কমাতে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে।

জ্বালানি সংকট নিরসনে মিয়ানমার থেকে গ্যাস আমদানি এবং মালয়েশিয়ার পেট্রোনাস কোম্পানির মাধ্যমে এলএনজি আমদানির উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে দেশীয় গ্যাস অনুসন্ধানে বাপেক্স-কে শক্তিশালী করতে দুটি নতুন রিগ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা, বন্ধ রাষ্ট্রায়ত্ত মিল-কারখানা চালু এবং তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে এবং পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। পাশাপাশি চিকিৎসাসামগ্রীর ওপর শুল্ক কমিয়ে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ধারণায় সাজাতে চায়, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে।

তরুণদের মাদক থেকে দূরে রাখতে দেশব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখ শিক্ষার্থীকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা এবং কিশোরদের জন্য নতুন ক্রীড়া আয়োজন করা হয়েছে।

জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসা এবং কর্মহীনদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, “দেশের মানুষ শান্তি, নিরাপত্তা, উন্নত শিক্ষা, মানসম্মত চিকিৎসা, কর্মসংস্থান এবং গণতান্ত্রিক অধিকার চায়। জনগণের এই প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানের শেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।


অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ

২ ঘন্টা আগে


‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...

৩ ঘন্টা আগে


ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...

৬ ঘন্টা আগে


নিরাপদ পানির নিশ্চয়তায় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
নিরাপদ পানির নিশ্চয়তায় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।দেশের পানি ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom