জুলাই আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান’ সংসদে মীর শাহে আলম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই আন্দোলনের নেতৃত্বে মূল ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি বলেন, “জুলাই আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান। আমরা কারও কাছে ট্রফি আনতে যাইনি।” তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন।
আলোচনায় তিনি আরও বলেন, ছাত্র-জনতার অংশগ্রহণে আন্দোলন সফল হলেও নেতৃত্বের প্রশ্নে বিভ্রান্তি তৈরি করা ঠিক নয়। “ক্যাপ্টেন একজনই থাকে,” উল্লেখ করে তিনি দাবি করেন, এই প্রক্রিয়ার মাধ্যমেই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছে এবং বর্তমান সংসদ গঠিত হয়েছে।
রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, এই ভাষণের মাধ্যমে নানা রাজনৈতিক বক্তব্য উঠে এসেছে। তিনি দাবি করেন, রাষ্ট্রপতি তার বক্তব্যে জিয়াউর রহমান-কে মহান স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন এবং বেগম খালেদা জিয়া-কে ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত করেছেন।
একইসঙ্গে তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, রাষ্ট্রপতির বক্তব্যে দলটিকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচার’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বিএনপির রাজনৈতিক অবস্থানের প্রতিফলন বলে দাবি করেন তিনি।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে, যা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। এছাড়া ‘কৃষক কার্ড’ কার্যক্রমও শিগগিরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
১১ মিনিট আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৯ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১৪ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১৫ ঘন্টা আগে
