জাতীয়

জুলাই বিপ্লব নিয়ে ফায়দা লুটতে চাইলে তালিকা তৈরি হবে: আইজিপি

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


জুলাই বিপ্লব নিয়ে ফায়দা লুটতে চাইলে তালিকা তৈরি হবে: আইজিপি

ছবি: সংগৃহীত


লিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লব নিয়ে যারা ফায়দা লুটতে চাইছে, তাদের তালিকা করা হবে।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর গনি রোড, ঢাকা–এ পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

আইজিপি আরও বলেন, ওসমান হাদি-হত্যার ঘটনায় ভারতে গ্রেপ্তারকৃতদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, “থানায় ম্যাজিস্ট্রেসি সিস্টেম ডেভেলপ করতে পারলে বিভিন্ন বিষয়ের দ্রুত সমাধান সম্ভব হবে। দেশের জনগণ দ্রুত বিচার চায়, তাই প্রতিটি থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসালে সমস্যা সমাধান আরও ত্বরান্বিত হবে।”

আইজিপি জানান, পুলিশকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে প্রতিষ্ঠা করতে চান এবং জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমানো হবে। পাশাপাশি মব-সন্ত্রাস, চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদেরও তালিকা তৈরি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন (অতিরিক্ত আইজি, প্রশাসন), মো. আকরাম হোসেন (অতিরিক্ত আইজি, অর্থ), খোন্দকার রফিকুল ইসলাম (অতিরিক্ত আইজি, ক্রাইম অ্যান্ড অপারেশনস), মোসলেহ উদ্দিন আহমদ (অতিরিক্ত আইজি, লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) এবং সরদার নূরুল আমিন।


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

৮ মিনিট আগে


প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...

৮ ঘন্টা আগে


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

১৭ ঘন্টা আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom