‘জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে’-তাজুল ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই জাদুঘর হাসিনার ফ্যাসিবাদী বর্বরতা, পৈশাচিকতা এবং একই সঙ্গে জুলাইয়ের অবিস্মরণীয় বিপ্লবের বাস্তব প্রতিচিত্র। জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে।”
তাজুল ইসলামের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে তিনি কেন দ্রুত জাদুঘরটি খুলে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন বা বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা পোস্টে দেননি।
জানুয়ারিতে পরিদর্শন করেছিলেন ড. ইউনূস
উল্লেখ্য, ২০২৬ সালের ২০ জানুয়ারি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই জাদুঘরের নির্মাণকাজের চূড়ান্ত পর্যায় পরিদর্শন করেন।
সেসময় তিনি জাদুঘরটিকে “বিশ্বের এক নজিরবিহীন দৃষ্টান্ত” হিসেবে উল্লেখ করে বলেন, “এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে। যদি আমাদের জাতি কখনো দিশাহারা হয়, তবে এই জাদুঘরে পথ খুঁজে পাবে।”
একই সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, স্বল্প সময়ের মধ্যে বহু মানুষের স্বেচ্ছাশ্রম ও সম্মিলিত প্রচেষ্টায় জাদুঘরের নির্মাণকাজ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।
জুলাই জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং সে সময়ের বিভিন্ন দলিল, আলোকচিত্র, ভিডিও ও নিদর্শন সংরক্ষণের উদ্দেশ্যে। সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওই সময়ের ইতিহাস তুলে ধরাই এ জাদুঘরের মূল লক্ষ্য।
তবে নির্মাণকাজ প্রায় শেষ হওয়ার পরও জাদুঘরটি এখনো সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়নি। এ অবস্থায় জাদুঘর দ্রুত চালুর দাবি নতুন করে সামনে আনলেন সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।রোববার (২...
৯ মিনিট আগে
সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগদান ইরানবিরোধী নয়: পররাষ্ট্র উপদেষ্টা
সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং হুথি বিদ্রোহীদের নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি করা।রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা...
৪২ মিনিট আগে
আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল
বর্তমান সরকার দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “আমাদের...
১ ঘন্টা আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ...
২ ঘন্টা আগে
