‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়িত হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কেবল জাতীয় ঐক্য এবং সাংবিধানিক সংস্কারের মাধ্যমেই পূরণ করা সম্ভব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর উচিত সাংবিধানিক সংশোধন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করা।
জুলাই গণঅভ্যুত্থানকে কোনো একক ব্যক্তি বা দলের অর্জন হিসেবে দাবি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটি বাংলাদেশের জনগণের সম্মিলিত অর্জন। বছরের পর বছর ত্যাগ, গুম, হত্যাকাণ্ড, রাজনৈতিক দমন-পীড়ন এবং গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই এই অর্জন এসেছে।’
তিনি আরও বলেন, ‘একনায়কতন্ত্র থেকে মুক্ত হওয়ার পরও যদি আমরা প্রশ্ন করি-জুলাই কার, তাহলে জুলাই কারও হবে না।’
ফ্যাসিবাদ যাতে আর কখনও দেশে ফিরে আসতে না পারে, সে জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চলমান সংস্কার কার্যক্রম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং ভবিষ্যতে স্বৈরশাসন প্রতিরোধে সক্ষম একটি গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলবে।
গুমের প্রসঙ্গ তুলে তিনি জানান, এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার নতুন আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই এ-সংক্রান্ত একটি বিল সংসদে উপস্থাপন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যক্তির মতো রাজনৈতিক দলও মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে পারে। তবে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি নির্বাহী বিভাগের নয়, বরং বিচার বিভাগের এখতিয়ার বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জাতীয় অর্জন হিসেবে উল্লেখ করে এর আদর্শ সমুন্নত রাখতে ঐক্য, গণতান্ত্রিক সংস্কার এবং জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নে সব রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানান।
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো
৪ ঘন্টা আগে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
৭ ঘন্টা আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৯ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
