জাতীয়

জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষরকে আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষরকে আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু জুলাই জাতীয় সনদ নয়-নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। জনগণের ম্যান্ডেট নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো পূরণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।

বুধবার ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি। স্বাগত বক্তব্য দেন ফোরামের মহাসচিব ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন এমপি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সরকার শতভাগ অঙ্গীকারবদ্ধ। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল এবং সরকার এতে স্বাক্ষর করেছে। তবে যারা সনদের সমালোচনা করছেন, তাদের অনেকেই নির্বাচনের পর সুবিধা বুঝে এতে স্বাক্ষর করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের প্রস্তাবগুলো যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেখানে ‘নোট অব ডিসেন্ট’-এর ব্যবস্থাও রয়েছে। কোনো রাজনৈতিক দল যদি কোনো বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচনি ইশতেহারে তা উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তারা তা বাস্তবায়ন করতে পারবে।

মন্ত্রী আরও জানান, বিভিন্ন কারণে চারটি রাজনৈতিক দল শুরুতে জুলাই সনদে স্বাক্ষর করেনি। পরে তাদের মধ্য থেকেও কয়েকটি দল এতে স্বাক্ষর করেছে। তবে যারা সবচেয়ে বেশি সমালোচনা করেছে, তারাই প্রথমে সনদে সই করেনি বলে তিনি দাবি করেন।

সংবিধান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সংবিধান মেনে চলেছে এবং ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী চলতে চায়। গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে জাতীয় সংসদে আলোচনা, আইন প্রণয়ন এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ১৩৩টি অধ্যাদেশ জারি হয়েছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করতে হবে। তবে কোনটি গৃহীত হবে, কোনটি সংশোধনসহ পাস হবে বা কোনটি বাতিল হবে-সেটি সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদ সার্বভৌম প্রতিষ্ঠান এবং সংসদ সদস্যরা সেই সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করেন। সাংবিধানিক ভোটের মর্যাদা আইনের ভিত্তিতে হওয়া ভোটের চেয়েও বেশি বলে তিনি মন্তব্য করেন।


বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...

২ ঘন্টা আগে


‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

৩ ঘন্টা আগে


বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...

৬ ঘন্টা আগে


অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom