জুলাই শহীদ-আহত ১০ পরিবারের সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব নিয়োগপত্র হস্তান্তর করেন।
নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শহীদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মো. আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার, শহীদ মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার, শহীদ মো. জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহীদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহীদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহীদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা আক্তার রাণী।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত মো. আব্দুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং গুরুতর আহত মো. জুলফিকার আলমের স্ত্রী মোছা. আরজু আক্তারও চাকরির নিয়োগপত্র পেয়েছেন।
অনুষ্ঠানে সম্প্রতি চাকরিতে যোগ দেওয়া শহীদ আব্দুল্লাহ বীন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা এবং আহত জুলাই যোদ্ধা সোহেলি তামান্নাও উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।
নিয়োগপত্র পাওয়ার পর শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, স্বজন হারানোর শোক ও কঠিন পরিস্থিতির মধ্যে পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় তাদের জীবনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ নিয়োগপত্র প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন ও আহতদের সহায়তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে শান্তি নষ্ট না করার আহ্বান প্রধানমন্ত্রীর
বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ১০ বছরের জন্য দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের একটি পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তারেক রহমান বলেন, ‘কিছুদিন...
৮ ঘন্টা আগে
হাটহাজারী মাদ্রাসায় শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের বর্তমান আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।রোববার (৯ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সড়কপথে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায়
১০ ঘন্টা আগে
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন তিনি।রোববার (৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন। তার দাবি,...
১০ ঘন্টা আগে
বাঁশখালীতে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস প্রধানমন্ত্রীর
চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্রসংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপন করে স্থানীয় বেকার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আশ্বাস দেন।প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র জনগণের বড় সম্পদ। সমুদ্রসংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে বেকারত্ব কমানোর পাশাপাশি
১৩ ঘন্টা আগে
