জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে শহীদদের পরিবার ও আহতদের জন্য মোট ২ হাজার ৩৬৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মূল্যায়নের কাজ চলছে।
মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আগামী মাসে সুবিধাজনক সময়ে অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্পের কাজ শুরু করা হবে। প্রকল্পটির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন প্রত্যাশা রয়েছে সরকারের।
তিনি বলেন, জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য রাজধানীতে আবাসনের ব্যবস্থা করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঢাকার মতো একটি এলাকায় তাদের জন্য আবাসিক ফ্ল্যাট নিশ্চিত করা সম্মান ও রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ।
সোহেল মনজুর জানান, রাজধানীর মিরপুরের কালশীতে গেজেটভুক্ত শহীদ ও আহতদের পরিবারের জন্য মোট ৩৩টি বহুতল ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে শহীদ পরিবারের জন্য ৮০৪টি ফ্ল্যাট নির্মাণে ১০ তলাবিশিষ্ট ১২টি এবং ১৪ তলাবিশিষ্ট ৬টি ভবন নির্মিত হবে। এছাড়া আহতদের জন্য ১৪ তলাবিশিষ্ট ১৫টি ভবনে ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।
তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে কাজ শুরু করা গেলে সর্বোচ্চ তিন বছরের মধ্যে প্রকল্পটি শেষ করা সম্ভব হবে বলে সরকার আশা করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাইয়ে আত্মত্যাগকারীদের অবদানের তুলনায় এই উদ্যোগ হয়তো খুব বড় কিছু নয়, তবে এটি তাদের প্রতি রাষ্ট্রের সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক। সরকার ইতোমধ্যে শহীদ পরিবার ও আহতদের ভাতা প্রদানসহ বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রেখেছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে সোহেল মনজুর বলেন, এই আন্দোলন রাতারাতি সৃষ্টি হয়নি; এটি দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন, জনগণের ক্ষোভ ও ছাত্র-জনতার অংশগ্রহণের ধারাবাহিকতার ফল। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থানে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, দমন-পীড়ন, গুম, ‘আয়নাঘর’ এবং বিতর্কিত নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে রূপ নেয়।
জুলাই সনদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে সংসদে আলোচনা চলাকালে কিছু রাজনৈতিক দল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে বলেও তিনি অভিযোগ করেন।
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
৩ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
৭ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
৭ ঘন্টা আগে
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
১৫ ঘন্টা আগে
