জাতীয়

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার

ছবি: সংগৃহীত


জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে সরকার এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে অবস্থান নিলেও সরকার গঠনের পর বিষয়টি নিয়ে শাসকদলের অবস্থান স্পষ্ট নয় বলে আলোচনা তৈরি হয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নীতিনির্ধারক ও তৃণমূল পর্যায়ে গণভোট নিয়ে কিছুটা অস্পষ্টতা দেখা যায়। এর প্রভাব গণভোটের ফলেও প্রতিফলিত হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। অনেক আসনে বিএনপি প্রার্থী জয়ী হলেও সেখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পরাজিত হয়েছে।

সম্প্রতি জুলাই সনদের বৈধতা নিয়ে বাংলাদেশ হাইকোর্টে একটি রিট দায়ের করা হলে সংশ্লিষ্ট বেঞ্চ ‘কেন গণভোট অবৈধ ঘোষণা করা হবে না’-এ মর্মে রুল জারি করে। বিচারপতি রাজিক-আল-জলিল ও মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এ রুল জারি করেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, সংসদ সদস্যদের শপথের দিনই একই ব্যক্তির মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত প্রতিনিধিদের শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি ও তাদের মিত্রদের অনেকেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের ৭৭ জন প্রতিনিধি সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য-দুই পদেই শপথ নেন।

আইন অনুযায়ী গণভোটের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বাধ্যবাধকতা থাকলেও এখনো তা আহ্বান করা হয়নি।

এ অবস্থায় শনিবার জরুরি বৈঠক শেষে ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।

এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করে সরকারের অবস্থান জানতে চাওয়া হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিধান নেই। এজন্য বিষয়টি আগে সংসদে আলোচনা করে আইনি কাঠামোর মধ্যে আনতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে আলোচনা করে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে। শপথের ধরন ও কর্তৃপক্ষ সংবিধানের তৃতীয় তফসিলে নির্ধারণ করতে হবে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজল বলেন, আইনি বাধ্যবাধকতা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা হওয়া প্রয়োজন। না হলে তা আইনের ব্যত্যয় হিসেবে বিবেচিত হতে পারে।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ মনে করেন, সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তার মতে, গণভোটের মাধ্যমে অনুমোদিত সংস্কার বাস্তবায়নে দলটির স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।

পর্যবেক্ষকদের মতে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।


কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...

২৭ মিনিট আগে


ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন

ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...

৩ ঘন্টা আগে


অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....

৪ ঘন্টা আগে


উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা

সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom