রাজনীতি

‘জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আবার মাঠে নামতে হবে’: ব্যারিস্টার আরমান

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আবার মাঠে নামতে হবে’: ব্যারিস্টার আরমান

ছবি: সংগৃহীত


ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে আবারও আন্দোলনে নামতে হবে। তিনি বলেন, ‘হয় জুলাই সনদ বাস্তবায়ন হবে, না হয় আমার জীবন চলে যাবে। হয় মাতৃভূমি, না হয় মৃত্যু। জুলাইয়ের দাবি থেকে একচুলও নড়ব না।’

রোববার (১২ জুলাই) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স ফাউন্ডেশন আয়োজিত ‘সিম্পোজিয়াম অন অ্যাকাউন্ট্যাবিলিটি, জাস্টিস অ্যান্ড হিলিং ইন পোস্ট জুলাই বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আরমান বলেন, নতুন সরকার গঠনের সাড়ে পাঁচ মাস পার হলেও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তার ভাষায়, যারা কেবল পাঁচ বা দশ বছরের ক্ষমতার হিসাব করেন, তারা এই সনদের গুরুত্ব উপলব্ধি করবেন না। কিন্তু যারা আগামী ৫০ বছরের বাংলাদেশ নিয়ে ভাবেন এবং দেশকেই একমাত্র আশ্রয় মনে করেন, তারাই এর প্রয়োজনীয়তা বুঝবেন।

তিনি বলেন, বাংলাদেশ কোনো দরিদ্র বা অসহায় রাষ্ট্র নয়। দেশের প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান এবং মানুষের মেধা ও সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে কোনো শক্তিই পিছিয়ে রাখতে পারবে না।

জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাই মিউজিয়াম আগামী প্রজন্মের জন্য একটি শিক্ষার কেন্দ্র হবে। সেখানে নতুন প্রজন্ম ফ্যাসিবাদের চরিত্র সম্পর্কে জানতে পারবে এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে।

ব্যারিস্টার আরমান বলেন, ‘ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, এটি একটি আচরণের নাম। ভবিষ্যতে কেউ যদি সেই আচরণের পুনরাবৃত্তি করতে চায়, তাহলে নতুন প্রজন্ম আবারও তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

৫ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

১৩ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

১৩ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom