জাতীয়

জুলাই সনদ নিয়ে সংসদে উত্তেজনা, ‘আননেসেসারি’ মন্তব্যে হইচই

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


জুলাই সনদ নিয়ে সংসদে উত্তেজনা, ‘আননেসেসারি’ মন্তব্যে হইচই

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদে ‘জুলাই সনদ’কে ঘিরে বক্তব্যকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির আগে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য মঞ্জুরুল করিম তার বক্তব্যের একপর্যায়ে বলেন, সংসদের প্রথম দিন থেকেই একটি ‘আননেসেসারি’ জুলাই সনদ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এ বক্তব্যের পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এর প্রতিবাদ জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় বর্তমান সরকার গঠিত হয়েছে, সেই প্রেক্ষাপটে জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় সংসদ কক্ষে হইচই শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংসদে ভিন্নমত থাকা গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য এবং প্রত্যেক সদস্যেরই বাকস্বাধীনতা রয়েছে। কেউ কোনো বক্তব্যের সঙ্গে একমত না হলে পরবর্তীতে নিজ বক্তব্যে তার জবাব দিতে পারেন।

স্পিকার আরও বলেন, ‘যখন স্পিকার কথা বলেন, সবাই নিজ নিজ আসনে শান্তভাবে বসে থাকবেন। অহেতুক কোনো বক্তাকে বিরক্ত করা যাবে না।’

পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর মাগরিবের নামাজের জন্য অধিবেশনে বিরতি দেওয়া হয়।

বিরতির পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ‘আননেসেসারি বিতর্ক করা যাবে না’—এই অর্থে বক্তব্য দিয়েছেন। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজন হলে বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার প্রস্তাবও তোলা হয়।

পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, বিষয়টি যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...

১ ঘন্টা আগে


ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন

ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...

৪ ঘন্টা আগে


অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....

৫ ঘন্টা আগে


উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা

সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom