রাজনীতি

জুলাই সনদের' ভিত্তিতে নির্বাচনের দাবি খেলাফত আন্দোলনের

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


জুলাই সনদের' ভিত্তিতে নির্বাচনের দাবি খেলাফত আন্দোলনের

'জুলাই সনদের' আইনি ভিত্তি প্রদান এবং সে অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় মারকাজুল খেলাফত কামরাঙ্গীরচর মাদ্রাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এই ৭ দফা দাবি এবং যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

 

 

 

বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে উত্থাপিত ৭টি প্রধান দাবি হলো:

১. জুলাই সনদের আলোকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। ২. একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। ৩. নির্বাচনের সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে। ৪. শাপলা গণহত্যা২০২৪ সালের গণহত্যাসহ ফ্যাসিবাদী সরকারের সকল জুলুম, নির্যাতন ও দুর্নীতির দ্রুত বিচার দৃশ্যমান করতে হবে। ৫. শাপলা চত্বরের শহীদদের এবং ২৪-এর আন্দোলনকারীদের মতো রাষ্ট্রীয় মর্যাদা ও আহতদের সুচিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। ৬. বিগত সরকারগুলোর আমলে দেশ থেকে বিদেশে পাচার করা সকল অর্থ ফেরত আনতে হবে। ৭. দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নাচ ও গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

 

 

এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে খেলাফত আন্দোলন বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছে:

  • আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ।
  • ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি।
  • ২৬ সেপ্টেম্বর সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।

প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, কেন্দ্রীয় নেতা মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুরী এবং মাওলানা আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...

৭ ঘন্টা আগে


‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক

৭ ঘন্টা আগে


জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ
জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর...

৭ ঘন্টা আগে


ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় দিন। এদিন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী, অভিভাবক, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন।তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে স্বৈরশাসনের...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom