জাতীয়

‘জুলাইয়ের লড়াই এখনো শেষ হয়নি, বাংলাদেশ যতদিন থাকবে এ সংগ্রাম চলবে’ — মাহমুদুর রহমান

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘জুলাইয়ের লড়াই এখনো শেষ হয়নি, বাংলাদেশ যতদিন থাকবে এ সংগ্রাম চলবে’ — মাহমুদুর রহমান

ছবি: সংগৃহীত


চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বলেছেন, জুলাইয়ে শুরু হওয়া সংগ্রাম এখনো শেষ হয়নি; এটি একটি চলমান লড়াই।

রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাহমুদুর রহমান বলেন, “জুলাইতে আমাদের যে লড়াই শুরু হয়েছে, সেটা এখনো শেষ হয়নি। এটা চলমান। বাংলাদেশ যতদিন থাকবে, এ লড়াই ততদিন চলবে।”

গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংবাদমাধ্যমের মৌলিক দায়িত্ব হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনা এবং প্রশ্ন করা। “সাংবাদিকদের অধিকার হচ্ছে প্রশ্ন করা। আমরা এই অবস্থান থেকে সরে আসব না, ইনশাআল্লাহ,” বলেন তিনি।

গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহমুদুর রহমান বলেন, তাদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। তিনি বলেন, শহীদদের এই আত্মদান না হলে তিনি নির্বাসন থেকে দেশে ফিরতে কিংবা আমার দেশ পত্রিকার প্রকাশনা পুনরায় শুরু করতে পারতেন না।

এনইসি গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, দেশের সব অঞ্চলের সম্পাদকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনার লক্ষ্যেই এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। তার ভাষায়, “আমরা এলিটিজম থেকে বেরিয়ে আসতে চেয়েছি। শুধু ঢাকাকেন্দ্রিক নয়, সারা দেশের সম্পাদকদের সম্পৃক্ত করতে চাই।”

তিনি বলেন, সংগঠনটির আরেকটি লক্ষ্য হলো ভবিষ্যতে যাতে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে জাতিকে সচেতন রাখা।

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের একটি অংশের ভূমিকারও সমালোচনা করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, তোষামোদনির্ভর সাংবাদিকতা ও ক্ষমতাসীনদের প্রতি অন্ধ সমর্থন ফ্যাসিবাদকে আরও শক্তিশালী হতে সহায়তা করেছে।

তিনি বলেন, “আমরা জাতি হিসেবে তোষামোদ পছন্দ করি। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ন্যাশনাল এডিটরস কাউন্সিল তোষামোদে বিশ্বাস করে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর-এর সম্পাদক, কবি ও গবেষক আবদুল হাই শিকদার। স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি নিউ নেশন-এর সম্পাদক মোকাররম হোসেন, দ্য ডেইলি ওয়েদার-এর সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামালসহ শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যরা।


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

৪ ঘন্টা আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

৭ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

৮ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom