জাতীয়

জুমার নামাজ শেষে চুপ্পুকে ঘিরে কটূক্তি, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

২ মাস আগে


জুমার নামাজ শেষে চুপ্পুকে ঘিরে কটূক্তি, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত


পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) রাজধানীর গুলশানের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় তাকে উদ্দেশ করে কটূক্তির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় পেছন থেকে কয়েকজন তাকে উদ্দেশ করে বিভিন্ন মন্তব্য করেন।

শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, হালকা জলপাই-সবুজ রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা ও টুপি পরিহিত মো. সাহাবুদ্দিন রাষ্ট্রীয় নিরাপত্তাকর্মীদের সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে গাড়িতে উঠছিলেন। এ সময় একজন তাকে সালাম জানান। অপর একজনকে বলতে শোনা যায়, “একটা চোরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে।” পরে আরও একজন মন্তব্য করেন, “১৮ কোটি মানুষের হক নষ্ট করেছেন তিনি।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মো. সাহাবুদ্দিন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। প্রায় তিন বছর আট মাস দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

পদত্যাগের পর তিনি গণমাধ্যমকে বলেন, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হলেও সে সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা উল্লেখ করে তাকে দায়িত্বে বহাল রাখা হয়েছিল।


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

৪ ঘন্টা আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

৯ ঘন্টা আগে


গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...

১০ ঘন্টা আগে


ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না

পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom