জুমার নামাজে বিস্ফোরণে রক্তাক্ত সিরিয়ার হোমস, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার হোমস শহরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ও আহতের এই সংখ্যা নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার হোমস শহরের ওয়াদি আল-দাহাব এলাকায় অবস্থিত ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদে এ হামলার ঘটনা ঘটে। এলাকাটি মূলত সিরিয়ার সংখ্যালঘু আলাউয়ি সম্প্রদায়ের মানুষের আবাসস্থল হিসেবে পরিচিত।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা প্রকাশিত ছবিতে মসজিদের ভেতরের ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। বিস্ফোরণে মসজিদের দেয়াল পুড়ে কালচে হয়ে গেছে, জানালার কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে ছড়িয়ে রয়েছে এবং মেঝের কার্পেটে রক্তের দাগ দেখা গেছে। একটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, মসজিদের ভেতরে আগেই বিস্ফোরক রেখে এই হামলা চালানো হয়।

এই হামলার দায় স্বীকার করেছে সুন্নি উগ্রপন্থি গোষ্ঠী ‘সারায়া আনসার আল-সুন্নাহ’। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, একটি অজ্ঞাত গোষ্ঠীর সহযোগিতায় তারা এই বিস্ফোরণ ঘটিয়েছে। গত জুন মাসে দামেস্কে একটি গির্জায় ভয়াবহ বোমা হামলার মাধ্যমে এই গোষ্ঠীটি প্রথম আলোচনায় আসে। পর্যবেক্ষকদের মতে, এটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত বা তাদের ছদ্মবেশী কোনো শাখা হতে পারে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কয়েক মাস নিষ্ক্রিয় থাকার পর সম্প্রতি এই গোষ্ঠীটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা মূলত সংখ্যালঘু সম্প্রদায় ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সমর্থকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা মানবিক ও নৈতিক মূল্যবোধের ওপর চরম আঘাত। এটি সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করার একটি সুস্পষ্ট অপচেষ্টা।’
উল্লেখ্য, সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ নিজেও আলাউয়ি সম্প্রদায়ের সদস্য ছিলেন। এক বছর আগে বিদ্রোহী বাহিনীর হাতে তার সরকারের পতন ঘটে। এরপর থেকেই দেশটিতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। বর্তমানে বাশার আল-আসাদ ও তার পরিবার রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। চলতি বছরের মার্চ মাসেও লাতাকিয়া প্রদেশে কয়েক ডজন আলাউয়ি সম্প্রদায়ের মানুষ হত্যার অভিযোগ ওঠে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে।
হোমসের সর্বশেষ এই বিস্ফোরণ সিরিয়ায় আবারও সাম্প্রদায়িক সহিংসতা বাড়ার আশঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...
১৭ ঘন্টা আগে
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...
১৮ ঘন্টা আগে
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...
১৯ ঘন্টা আগে
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে নিরস্ত্রীকরণে নীতিগত সম্মতি হামাসের
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো একটি নিরস্ত্রীকরণ রোডম্যাপে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। তবে তারা স্পষ্ট করেছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার, পুনর্গঠন কার্যক্রম শুরু এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে কার্যকর অগ্রগতি ছাড়া এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।সাম্প্রতিক এই অবস্থান সামনে আসার পর বিভিন্ন মহলে...
১ দিন আগে
