রাজনীতি

কারওয়ান বাজারে চাঁদাবাজিতে সরকারি দলের নেতাকর্মীরা জড়িত: জামায়াত নেতা মিলন

অনলাইন ডেস্ক

২ মাস আগে


কারওয়ান বাজারে চাঁদাবাজিতে সরকারি দলের নেতাকর্মীরা জড়িত: জামায়াত নেতা মিলন

ছবি: সংগৃহীত


কারওয়ান বাজারে চাঁদাবাজির সঙ্গে সরকারি দলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন সাইফুল আলম খান মিলন, যিনি জামায়াত নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য।

সোমবার (১৮ মে) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট সংলাপে তিনি এ অভিযোগ করেন। সংলাপের আয়োজন করে সিটিজেন'স প্ল্যাটফর্ম ফর এসডিজি ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সাইফুল আলম খান মিলন বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চেয়েছি। বলেছি আপনার সহযোগিতা দরকার।”

অনুষ্ঠানে উপস্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা প্রশ্ন করেন, “আপনি জানেন না কে চাঁদাবাজি করে?” জবাবে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, “এটা আগেও সরকারি দল করতো। এখনো সরকারি দল করতেছে।”

তিনি আরও বলেন, কারওয়ান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে সরকারি যুবদলের নেতা মোছাব্বির নিহত হয়েছেন। “যখন সালাহউদ্দিন আহমেদ মন্ত্রী ছিলেন না, তখন তিনি দেখতে গিয়েছিলেন। কারা জড়িত সরকার খুব ভালোভাবে জানে,” বলেন মিলন।

চাঁদাবাজি নিয়ে কথা বললে প্রাণনাশের শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, “আমার একজন ভাই, বড় সাংবাদিক, বলেছেন-চাঁদাবাজি নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না। আপনার জীবন যাবে। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমি প্রধানমন্ত্রীর সাহায্য চাইবো। কারওয়ান বাজার, মহাখালী ও তেজগাঁওয়ের চাঁদাবাজি বন্ধ হোক, এটা আমরা চাই।”

এ সময় মাহমুদা হাবীবা বলেন, “নাগরিকের জন্য একটাই পরামর্শ-মামলা করুন।” জবাবে মিলন বলেন, “মামলা পুলিশ নিচ্ছে না।”

সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতিতে নানা ধরনের সংকট রয়েছে এবং সরকারকে কাঠামোগত সমস্যার মধ্য দিয়েই বাজেট প্রস্তুত করতে হচ্ছে।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

৪ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২০ ঘন্টা আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

২১ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom