কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ হবে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কাতারের সাবেক আমির মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে ঢাকার একটি সড়কের নামকরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “গতকালই ঢাকা সিটি করপোরেশনের মাধ্যমে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে নামকরণের জন্য এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিক নির্দেশনা দিয়েছি।”
এর আগে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে ঢাকার একটি সড়কের নামকরণের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, কাতার বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রযাত্রা এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশটিতে কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সংকটের সময় কাতার নিজেও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেই পরিস্থিতিতেও দেশটি বাংলাদেশি প্রবাসীদের নিজেদের নাগরিকদের মতো সুরক্ষা ও সহযোগিতা দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “কাতার আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং এখনও করে যাচ্ছে। দুই দেশের সম্পর্ক পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আরও সুদৃঢ় হয়েছে।”
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার প্রস্তাবে বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির দূরদর্শী নেতৃত্বে কাতার বিশ্বপরিসরে একটি আধুনিক, সমৃদ্ধ ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। একই সঙ্গে তার নেতৃত্বে বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, দীর্ঘমেয়াদি এলএনজি সহযোগিতা, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কাতারে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে মরহুম আমিরের অবদান বিশেষভাবে স্মরণীয়। সেই অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকায় কাতার দূতাবাস-সংলগ্ন সড়কটির নাম ‘শেখ হামাদ বিন খলিফা আল থানি সড়ক’ রাখার প্রস্তাব দেন তিনি।
উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই মৃত্যুবরণ করেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে ১৫ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
২৭ মিনিট আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
৪ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
৪ ঘন্টা আগে
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
১২ ঘন্টা আগে
