কোহিনূর হীরা ভারতকে ফেরত দেওয়ার আহ্বান নিউইয়র্ক মেয়রের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ব্রিটিশ রাজপরিবারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ঐতিহাসিক কোহিনূর হীরা ভারতকে ফিরিয়ে দেওয়া উচিত।
বুধবার লোয়ার ম্যানহাটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন, যেখানে ব্রিটিশ রাজা কিং চার্লস তৃতীয়-এর সফর উপলক্ষে বিভিন্ন আয়োজন ছিল। যদিও তিনি জানান, রাজার সঙ্গে তার সরাসরি বৈঠকের পরিকল্পনা ছিল না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামদানি বলেন, সুযোগ পেলে তিনি রাজাকে বলতেন-কোহিনূর হীরাটি তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে।
১০৫.৬ ক্যারেটের এই বিখ্যাত হীরাটি ১৯শ শতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারতীয় উপমহাদেশ থেকে নিয়ে যাওয়া হয় এবং পরে ব্রিটিশ ক্রাউন জুয়েলসের অংশ হিসেবে সংরক্ষণ করা হয়। বর্তমানে এটি টাওয়ার অব লন্ডন-এ রাখা আছে।
বিশ্লেষকদের মতে, মামদানির এই বক্তব্য তার ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও সরব ভূমিকা রেখে থাকেন।
উল্লেখ্য, ভারত বহুদিন ধরেই কোহিনূর হীরা ফেরত চেয়ে আসছে। এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক দীর্ঘদিনের।
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...
১৪ ঘন্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর
২০ ঘন্টা আগে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...
১ দিন আগে
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...
১০ দিন আগে
