কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের গুজব ভিত্তিহীন:সেনাবাহিনী
অনলাইন ডেস্ক
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত নানা তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এ সংক্রান্ত সব খবরকেই ভিত্তিহীন আখ্যা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে কোনো ধরনের নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়নি। একই সঙ্গে ভবিষ্যতেও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনা মোতায়েনের কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “আমরা বিশ্বাস করি যে বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আসন্ন নির্বাচনসমূহ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।”
সেনাবাহিনীর মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এবং নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক ধারা আরও সুদৃঢ় হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন ঘিরে যেসব গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনী মনে করে, এ ধরনের ভুল তথ্য শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এবং অযথা আতঙ্ক সৃষ্টি করতে পারে।
শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানানো হয়।
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৪ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
৯ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১০ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
১০ ঘন্টা আগে
