খাদ্য সরবরাহকারী রোবট “করঃর” উদ্ভাবন করল:ড্যাফোডিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
অনলাইন ডিজিটাল ডেস্ক
বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উদ্বাবন করেছে স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহকারী রোবট “করঃর”।
স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহ হলো একটি আধুনিক ব্যবস্থা যেখানে খাবার পৌঁছে দেওয়ার জন্য মানুষের প্রয়োজন হয় না। এই কাজে একটি স্বয়ংচালিত রোবট ব্যবহৃত হয় যা নিজে নিজে চলতে পারে এবং সরাসরি গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেয়। রোবটটিতে ক্যামেরা, সেন্সর এবং ন্যাভিগেশন সিস্টেম থাকে যা পরিবেশ বোঝে। এটি জিপিএস এবং মানচিত্র ব্যবহার করে নির্ধারিত পথে চলে। এটি পথের মানুষ, গাড়ি এবং অন্যান্য বাধা এড়িয়ে যায়। এই ব্যবস্থা মূলত খধংঃ-সরষব ডেলিভারির জন্য তৈরি, অর্থাৎ রেস্টুরেন্ট বা রান্নাঘর থেকে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেওয়ার শেষ ধাপের জন্য। সাধারণত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক এলাকা এবং ব্যবসায়িক এলাকায় এই রোবট ব্যবহার করা হয়।গতকাল ১৮ আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম হলে ফ্যাকাল্টি অব গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ রোবটের উদ্বোধন করেন বাংলাদেশ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কবিরুল ইসলাম, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পরামর্শক (পেটেন্ট) ড. মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপপরিচালক (পেটেন্ট) হাবিবুর রহমান ও “করঃর” এর উদ্ভবক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক হাফিজুল ইমরান।
হাফিজুল ইমরান বলেন, আমাদের তৈরি রোবটের নাম করঃর। এটি একটি স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহ রোবট। এটি তৈরি করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ। এই রোবট তৈরির যাত্রা শুরু হয় ২০২২ সালে। বর্তমানে এটি ঠবৎংরড়হ ১ আকারে তৈরি হয়েছে। করঃর তৈরি করা হয়েছে মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আবাসিক এলাকার খাবার সরবরাহের জন্য।
ক্যাপশনঃ বাংলাদেশ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্ভাবিত স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহকারী রোবট “করঃর” এর পেটেন্ট ডেভেলাপমেন্ট এওয়ার্ড ও সার্টিফিকেট এর উদ্ভবাবক হাফিজুল ইমরান ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহামুদের হাতে তুলে দিচ্ছেন।
নিরাপত্তা পরীক্ষায় জেমিনাইয়ের ‘হ্যাকিং’, ঢুকেছিল তিন প্রতিষ্ঠানের সিস্টেমে
সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।বডি: প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ‘ইরেগুলার’-এর পরিচালিত একটি...
১২ দিন আগে
ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, এআই প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।এনগ্যাজেটের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান...
২৭ দিন আগে
বিকাশ-নগদের পর এবার নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘লেনদেন’
বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার পরিসরে যুক্ত হলো নতুন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘লেনদেন’ (LENDEN)। প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান Prime Bank FinTech Limited-এর মাধ্যমে সেবাটি চালু করা হয়েছে।গত ২৫ আগস্ট ২০২৬ রাজধানীতে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয় ‘প্রাইম ভিউ’-এ আনুষ্ঠানিকভাবে ‘লেনদেন’ সেবার উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ,
২৯ দিন আগে
১৭ বছরের শাহেদের ‘ঘুষ ডট সাইট’, ৯ দিনে জমা পড়েছে প্রায় ১০ হাজার অভিযোগ
মায়ের সরকারি পাওনা টাকা তুলতে গিয়ে ঘুষের অভিজ্ঞতা থেকে মাত্র ১৭ বছর বয়সে ‘ঘুষ ডট সাইট’ তৈরি করেছে শাহেদ শরীফ আহমেদ। পরিচয় গোপন রেখে সাধারণ মানুষকে ঘুষ চাওয়ার অভিযোগ জানানোর সুযোগ দিচ্ছে ওয়েবসাইটটি।ওয়েবসাইট চালুর মাত্র ৯ দিনের মধ্যে এতে ৯ হাজার ৬৬৫টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোতে ঘুষ হিসেবে দাবিকৃত অর্থের...
১ মাস আগে
