জাতীয়

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল

অনলাইন ডেস্ক

১ মাস আগে


খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল

ছবি: সংগৃহীত


দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।

সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল কিনতে পারবেন।

সরকারের নির্ধারিত সূচি অনুযায়ী আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ থেকে এপ্রিল-এই ছয় মাস চাল বিতরণ কার্যক্রম চলবে।

পুষ্টিচাল পাচ্ছেন ২৫ লাখের বেশি মানুষ

খাদ্য মন্ত্রণালয় জানায়, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি দূর করা এবং বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীকে ফোর্টিফায়েড (পুষ্টিসমৃদ্ধ) চাল বিতরণ করা হচ্ছে।

অন্যদিকে, ২৪৭টি উপজেলায় প্রায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীকে সাধারণ চাল দেওয়া হচ্ছে।

সারা দেশে চলমান ওএমএস কার্যক্রম

খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বর্তমানে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র-দোকান ও ট্রাকের মাধ্যমে-নিয়মিতভাবে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজে ন্যায্যমূল্যে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন।

সরকারি খাদ্য মজুদ সন্তোষজনক

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২ আগস্ট পর্যন্ত সরকারি খাদ্য মজুদের পরিমাণ ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য সন্তোষজনক বলে মনে করছে সরকার।

এর মধ্যে রয়েছে-

  • চাল: ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন

  • গম: ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন

  • ধান: ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন (ধানকে চালে রূপান্তর করে হিসাব করা হয়েছে)

খাদ্য সংগ্রহ কার্যক্রমও চলমান

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও অব্যাহত রয়েছে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি হ্রাস, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সরকারের আশা, খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রম একসঙ্গে বাস্তবায়নের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ হবে এবং বাজারে চালের দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

৪ ঘন্টা আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

৯ ঘন্টা আগে


গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...

১০ ঘন্টা আগে


ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না

পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom