‘খাল খননের নামে লুটপাট চলছে’—বিএনপির সমালোচনায় সারজিস আলম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম খাল খনন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিএনপির কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, প্রকল্পে ভুয়া শ্রমিকের নাম ব্যবহার করে সরকারি অর্থ লুটপাট করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এনসিপির ‘পদযাত্রা উত্তর সমাবেশে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “শুনলাম খাল খননের কাজ শুরু হয়েছে। কিন্তু শ্রমিকের তালিকায় নাকি জ্বিন-ভূত, ফেরেশতা, এমনকি দেবতাদের নামও দেওয়া হচ্ছে। শ্রমিকের নামে টাকা লুটপাট হচ্ছে। খাল খননের নামে বালু খাওয়া শুরু হয়েছে, মাটি খাওয়া শুরু হয়েছে, পাথর খাওয়া শুরু হয়েছে। কয়েক দিন পর দেখবেন খালই খেয়ে ফেলবে। এসবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে তারা মাথায় উঠে যাবে।”
তিনি আরও বলেন, “আরেকটি কার্ডের খেলা শুরু হয়েছে। আগে ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শ্রমিক কার্ড। এখন বলা হচ্ছে ইউনিভার্সাল কার্ড আসবে। যদি সেই কার্ডে চাঁদাবাজির সুযোগ থাকে, মানুষের ওপর জুলুম করার সুযোগ থাকে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান দখলের রাজনীতি থাকে, তাহলে জনগণ তা মেনে নেবে না।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ইউনিভার্সাল কার্ড প্রসঙ্গে সারজিস আলম বলেন, “এই কার্ড যেন কোনো নির্দিষ্ট দলের সমর্থকদের জন্য সীমাবদ্ধ না হয়। যদি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা শুধু ধানের শীষের ভোটারদের জন্য বরাদ্দ করা হয়, তাহলে জনগণই তার জবাব দেবে।”
তিনি বলেন, রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা জনগণের করের টাকায় পরিচালিত হয়। তাই রাজনৈতিক পরিচয় বিবেচনায় নয়, সব নাগরিকের জন্য সমানভাবে সেবা নিশ্চিত করতে হবে।
সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কৃষ্ণ রঞ্জন বর্মণের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, রংপুর জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মহানগর সদস্যসচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলমগীর নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক রাকিবুল তৌফিক, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তাসিন, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১০ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
২২ ঘন্টা আগে
