জাতীয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন।

হাসপাতাল থেকে বের হয়ে প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, “তিনি যেহেতু এখনো আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন, আমরা আশাবাদী—ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন। সবাই তার জন্য দোয়া করবেন।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। এর আগেও তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তবে এত সংকটজনক পরিস্থিতি আগে দেখা যায়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও ভিড় না করার অনুরোধ ছিল। তাই আগে আসিনি। তবে আজ আর নিজেকে আটকাতে পারিনি।”

তিনি জানান, খালেদা জিয়ার বর্তমানে ডায়ালাইসিস চলছে এবং তিনি ‘ডিপ সিডেশন’-এ আছেন। এ অবস্থায় তিনি ও তার পরিবারকে ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, “সুস্থতাও আল্লাহর নেয়ামত, অসুস্থতাও আল্লাহর নেয়ামত। আমরা দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুন এবং তিনি যেন আবার জাতির খেদমতে ফিরে আসতে পারেন।”

হাসপাতালের নিয়ম-শৃঙ্খলার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি বেডের পাশে মাত্র দেড় মিনিট ছিলাম। দীর্ঘক্ষণ থাকা ঠিক নয়। দুচোখে দেখে আসতে পেরে কিছুটা সান্তনা পেয়েছি।”

শেষে তিনি পুনরায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান।


অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ

৪ মিনিট আগে


‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...

১ ঘন্টা আগে


ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...

৪ ঘন্টা আগে


নিরাপদ পানির নিশ্চয়তায় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
নিরাপদ পানির নিশ্চয়তায় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।দেশের পানি ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom