খসরুর মন্তব্য: পিআর পদ্ধতির দাবি অবাস্তব
অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি বাস্তবসম্মত নয়। তিনি বলেন, 'যারা জনবিচ্ছিন্ন, তারাই এই ধরনের দাবি করে।' শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে 'ব্র্যান্ডিং বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'যদি তিন মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হতো, তবে বাংলাদেশের পরিস্থিতি আরও ভালো থাকত।' তিনি আরও বলেন যে নির্বাচন যত দেরি হবে, দেশের অর্থনীতি ততই দুর্বল হবে। তিনি উল্লেখ করেন যে,"অভ্যুত্থানের পর যেসব দেশ দ্রুত একটি নির্বাচিত সরকার গঠন করতে পেরেছে, তারাই উন্নয়নের পথে এগিয়ে গেছে।"
দেশের ব্র্যান্ডিং প্রসঙ্গে তিনি বলেন, প্রথমে নিজ দেশেই ব্র্যান্ডিং শুরু করা উচিত এবং রাজনৈতিক সংস্কৃতির সংস্কারে গুরুত্ব দিতে হবে। তিনি আরও যোগ করেন যে দ্বিমত থাকা স্বাভাবিক, তবে একে অপরের প্রতি সম্মান রাখা জরুরি। তিনি বলেন, সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কোনো দ্বিমত নেই, তবে প্রশ্ন হচ্ছে, কী ধরনের এবং কতটুকু সংস্কার হবে।
প্রবাসী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে খসরু বলেন, বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% বিনিয়োগ করবে।
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৫১ মিনিট আগে
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি) কে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে লিখিত ভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী এই কঠোর পদক্ষেপ নিলেন।এর আগে বুধবার,একই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও
২ ঘন্টা আগে
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
২৩ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
