অপরাধ

খুলনায় এনসিপি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার তিন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


খুলনায় এনসিপি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার তিন ছাত্রদল নেতা

ছবি: সংগৃহীত


খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আল নাইম, মেহেদী হাসান মিরাজ ও মিরাজ গাজী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের এনসিপির নেতা হিসেবে পরিচয় দিলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিশ্লেষণ করে ভিন্ন তথ্য উঠে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক আল নাইমের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় দেখা যায়, তিনি এনসিপির সঙ্গে সম্পৃক্ত নন। বরং তিনি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে জড়িত ছিলেন। আল নাইম খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন এবং গত ৫ আগস্টের পর থেকে ছাত্রদলের বিভিন্ন সভা-সমাবেশে নিয়মিত অংশগ্রহণ করেন। তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে তোলা ছবি ও ভিডিও পাওয়া গেছে।

এছাড়া চলতি বছরের ১৫ জানুয়ারি আল নাইম তার ফেসবুক প্রোফাইলে খুলনা-৪ আসনের এক বিএনপি প্রার্থীর একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে লেখা ছিল— “রূপসা ঘাটকে চাঁদাবাজ ও টোলমুক্ত করা হবে।” বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেন বিদ্রুপ করে মন্তব্য করছেন- “যে চাঁদাবাজি বন্ধের কথা বলে, সে-ই চাঁদা তুলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে।”

এদিকে আটককৃত অন্য দুই যুবক- মেহেদী হাসান মিরাজ ও মিরাজ গাজীর রাজনৈতিক পরিচয় ও ভূমিকা যাচাই করছে পুলিশ। তারা সংঘবদ্ধভাবে এনসিপির নাম ব্যবহার করে চাঁদা আদায়ের চেষ্টা করেছিল কি না, তা তদন্তের আওতায় রয়েছে।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“এনসিপি পরিচয়ে চাঁদা দাবির অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে যাচাই করছি। আটককৃতদের রাজনৈতিক সম্পৃক্ততা ও ঘটনার প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার ধারায় মামলা দায়ের করা হবে।


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ৩০টি মামলা দায়ের
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ৩০টি মামলা দায়ের

রাজধানীতে নিয়মিত অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত

৪ দিন আগে


ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’: যেভাবে বদলে গেল মোবারক হোসেন ইমনের জীবন
ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’: যেভাবে বদলে গেল মোবারক হোসেন ইমনের জীবন

একসময় চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে সম্ভাবনাময় বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে পরিচিত ছিলেন মোবারক হোসেন ইমন। হাতে ছিল ক্রিকেট বল, স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। তবে সেই স্বপ্নের পথ ছেড়ে কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে ওঠেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ডেভিড ইমন’।খুন, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে আলোচনায় আসা ডেভিড...

৫ দিন আগে


ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসীসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।বুধবার (৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায়...

২৬ দিন আগে


জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল
জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল

আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেছেন, ‘জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল।’তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উদঘাটন হয়, জাদুঘরে শ্রমিকের ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য প্রবেশ করেছিল, যাদের মধ্যে জুলাইতে ছাত্র হত্যার সাথে যুক্ত-এমন মামলার আসামিও ছিল এবং তারা অতর্কিতে হামলা...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom