জাতীয়

“কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?-স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


“কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?-স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিদেশ থেকে মাঝে মধ্যে বক্তব্য দিয়ে বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি আর গ্রহণ করবে না।

শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজারে ৫০০ শয্যাবিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।”

তিনি আরও বলেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই এবং তারা জনগণের কাছে ক্ষমাও চাননি। তাই দেশের মানুষ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশ থেকে তারা মাঝে মধ্যে উঁকিঝুঁকি দিতে পারে কিংবা চিৎকার-চেঁচামেচি করতে পারে, তবে সরকার এসবকে আর গুরুত্ব দিচ্ছে না।

এর আগে বেলা ১১টার দিকে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ‘ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-০১’-এর উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, কেবল ইট-পাথরের অবকাঠামো নির্মাণ নয়, প্রকৃতি সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। কক্সবাজারের প্রায় ১০০ কিলোমিটার সমুদ্রসৈকতজুড়ে পরিকল্পিত পর্যটন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতে বিভিন্ন এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করার বিষয়গুলো পুনর্বিবেচনার জন্য জরিপ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পর্যটন বিকাশের সুযোগ সৃষ্টি করা যায়।

টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকায় অপহরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অপরাধ দমনে প্রয়োজনীয় স্থানে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট জিওসি পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং সরকারের পক্ষ থেকেও সেনাবাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এতে অপহরণের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন এবং কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুজিবুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


‘সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে জামায়াত আমিরের নেতৃত্বে’—অভিযোগ রাশেদ খাঁনের
‘সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে জামায়াত আমিরের নেতৃত্বে’—অভিযোগ রাশেদ খাঁনের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু গতকাল ‘সচিবালয় ঘেরাও’ কর্মসূচির নামে...

৫ ঘন্টা আগে


এমপির বেতন ৫ লাখ, মন্ত্রীর ১০ লাখ টাকা হওয়া উচিত: নুরুল হক নুর
এমপির বেতন ৫ লাখ, মন্ত্রীর ১০ লাখ টাকা হওয়া উচিত: নুরুল হক নুর

দুর্নীতি প্রতিরোধ এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে আর্থিক সক্ষমতা বাড়াতে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫ লাখ টাকা এবং মন্ত্রীদের বেতন ১০ লাখ টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি...

৭ ঘন্টা আগে


‘বিএনপি ক্ষমতায় এলেই ধ্বংসস্তূপ পায়’—মির্জা ফখরুল
‘বিএনপি ক্ষমতায় এলেই ধ্বংসস্তূপ পায়’—মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির দুর্ভাগ্য হলো, দলটি যখনই ক্ষমতায় আসে, তখনই একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়াতে হয়। উত্তরাধিকার সূত্রে প্রতিবারই একটি সংকটাপন্ন রাষ্ট্রব্যবস্থা গ্রহণ করতে হয় বলে মন্তব্য করেন তিনি।শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল হলিডে ইন-এ টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’...

৯ ঘন্টা আগে


‘হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোন, গণহত্যার অভিযোগের বিচার হোক’—আইনমন্ত্রী
‘হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোন, গণহত্যার অভিযোগের বিচার হোক’—আইনমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার হোক-এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি...

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom