আন্তর্জাতিক

‘ককরোচ জনতা পার্টি’ এবার রাজপথে, দেশে ফিরছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


‘ককরোচ জনতা পার্টি’ এবার রাজপথে, দেশে ফিরছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

ছবি: সংগৃহীত


ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত ও ভাইরাল ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবার ভার্চুয়াল জগতের গণ্ডি পেরিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। এ উপলক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দিপকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরছেন। একই সঙ্গে তিনি দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দিপকে শুক্রবার ভারতে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার নয়াদিল্লিতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। এজন্য তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক অনুমতির আবেদন করবেন বলে জানিয়েছেন।

গত ১৬ মে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে ‘ককরোচ জনতা পার্টি’ নামের এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম চালু করেন অভিজিৎ। মূলত ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তরুণদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়, সেটিকে সংগঠিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

বিতর্কের সূত্রপাত হয় যখন একটি মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্ত সরকারের সমালোচনাকারী কিছু তরুণকে ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ বলে উল্লেখ করেছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি দাবি করেন, তার বক্তব্য প্রসঙ্গবিচ্যুতভাবে উপস্থাপন করা হয়েছে। তবে ততক্ষণে বিষয়টি তরুণদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

সেই প্রেক্ষাপটে ‘তরুণদের জন্য, তরুণদের দ্বারা, তরুণদের একটি রাজনৈতিক ফ্রন্ট’—এই স্লোগান সামনে এনে সিজেপি আত্মপ্রকাশ করে। খুব অল্প সময়ের মধ্যেই সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

সংগঠনটির অন্যতম দাবি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তাদের অভিযোগ, তার দায়িত্বকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরীক্ষায় অনিয়ম, প্রশ্নফাঁস ও প্রশাসনিক ব্যর্থতার ঘটনা ঘটেছে, যা লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

দেশে ফেরার পথে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অভিজিৎ লেখেন, “ভারতের পথে... আমার ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিচ্ছি।”

এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন লাদাখের পরিচিত সমাজকর্মী ও পরিবেশ আন্দোলনের নেতা সোনম ওয়াংচুক। তিনি জানিয়েছেন, শনিবারের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নজরদারি বৃদ্ধির প্রেক্ষাপটে সিজেপির একাধিক অ্যাকাউন্ট বন্ধ বা সীমিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবুও সংগঠনটির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে, যা দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর অনেকগুলোর চেয়েও বেশি।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা এবং বাস্তব রাজনৈতিক প্রভাব এক বিষয় নয়। সিজেপির প্রকৃত সাংগঠনিক সক্ষমতা এবং জনসমর্থনের মাত্রা কতটা, তা অনেকাংশে নির্ভর করবে শনিবারের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপস্থিতি ও আন্দোলনের ধারাবাহিকতার ওপর।

বিমানবন্দরে সমর্থকদের ভিড় না করার আহ্বান জানিয়ে অভিজিৎ দিপকে বলেন, আন্দোলনের লক্ষ্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। তিনি বলেন, “আমরা আইন মেনে চলা নাগরিক। তাই সবাইকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করতে হবে।”

ভারতের তরুণ সমাজের হতাশা, কর্মসংস্থান সংকট, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর রাজনৈতিক সক্রিয়তার নতুন প্রবণতা—সব মিলিয়ে ‘ককরোচ জনতা পার্টি’ এখন দেশটির রাজনৈতিক আলোচনায় একটি ব্যতিক্রমী ও কৌতূহলোদ্দীপক নাম হয়ে উঠেছে।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১৫ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom