বিশেষ সংবাদ

কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধি নিষেধ থাকায় সেন্টমার্টিন যাওয়ার সুযোগ নেই উখিয়ার ইনানী থেকে।

সোমবার (২৭ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন অধিদপ্তরকে নীতিগত সম্মতি প্রদান বিষয়ে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল মামুন চিঠিতে স্বাক্ষর করেন। 

স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ১৯৯৯ সালের ১৯ এপ্রিল কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্র সৈকতকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছে। ইনানী জেটি যেহেতু ইসিএ এলাকায় অবস্থিত। তাই এটা নৌরুট হিসেবে ব্যবহ্নত হলে এখানে বিভিন্ন ক্রুজশীপ, লঞ্চ, ট্রলার ইত্যাদির গতিবিধি বৃদ্ধি পাবে। এর ফলে ইনানী জেটি সংলগ্ন এলাকাসহ তার চতুর্দিকে বিভিন্ন ধরনের কার্যক্রম গড়ে উঠে জনসমাগম বৃদ্ধি করবে, যা ঐ এলাকার সংকটাপন্ন জীববৈচিত্রের জন্য হুমকিস্বরূপ। এমতাবস্থায় ইনানী মৌজাটি ইসিএভুক্ত হওয়ায় ইনানী-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচলে আইনগত এবং বিধিগতভাবে নিষেধাজ্ঞা রয়েছে বিধায় এই রুটে নৌযান চলাচলের সুযোগ নেই। বিকল্প হিসেবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া-সেন্টমার্টিন বিদ্যমান জেটি ব্যবহারক্রমে নৌযান চলাচলে নির্দেশক্রমে নীতিগত সম্মতি প্রদান করা হয়েছে।

চিঠির বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগের নিয়মেই কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু লোকজন প্রচারণা চালিয়ে আসছিল, উখিয়ার ইনানী থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। এতে পর্যটকরা নানাভাবে বিভ্রান্তিতে পড়ে। এমন আলোচনা-সমালোচনার মধ্যে আজ সরকারি এ সিদ্ধান্তটি এসেছে। 

এর আগে, গত ২২ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত ১২টি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

দ্বীপে ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতিও এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রিযাপন করা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না। 


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

২২ দিন আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

২ মাস আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

৩ মাস আগে


চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ

ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom