জাতীয়

কলাপাড়ায় স্কুলের জমি দখলের অভিযোগ নাকচ করলেন কাফি, জানালেন নিজের অবস্থান

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ মাস আগে


কলাপাড়ায় স্কুলের জমি দখলের অভিযোগ নাকচ করলেন কাফি, জানালেন নিজের অবস্থান

ছবি: সংগৃহীত


পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ ওঠার পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ সংগঠক কাফি। তার বিরুদ্ধে ওঠা জমি দখল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন তিনি।


​শনিবার নিজ ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ বিবৃতির মাধ্যমে তিনি এই ব্যাখ্যা প্রদান করেন।
​কাফি জানান, প্রায় দুই বছর আগে তিনি ওই বিদ্যালয়ের পেছনের অংশে ৩০ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু যাতায়াতের কোনো রাস্তা না থাকায় তিনি দীর্ঘদিন বৈধ উপায়ে সমাধানের পথ খুঁজছিলেন। তিনি বলেন, “আমি ক্ষমতার অপব্যবহার বা অপশক্তির মাধ্যমে কোনো কাজ করতে চাইনি। দুই বছর আগে জমি কেনার সময় থেকে আমি বৈধভাবে রাস্তার জন্য চেষ্টা করেছি। এমনকি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করে নিয়মতান্ত্রিক উপায়ে রাস্তার ব্যবস্থা করা যায় কি না, তা জানতে চেয়েছিলাম। কিন্তু তিনি কোনো সহযোগিতার সুযোগ নেই বলে জানান।”
​বিদ্যালয়ের জমি নিয়ে দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে স্থানীয় পাহলান বংশের সাথে আইনি বিরোধ চলছিলো। কাফি দাবি করেন, সম্প্রতি ওই পক্ষ তিনটি আদালত থেকে রায় পাওয়ার পর তাদের কাছ থেকে বায়নাসূত্রে ৬ শতাংশ জমি রাস্তার জন্য বুঝে পান। তিনি বলেন, “যারা সুপ্রিম কোর্টসহ রায় পেয়েছে, তাদের কাছ থেকে জমি মেপে নেওয়ার পরই আমি কাজ শুরু করেছি। কোনো জমি দখল করিনি। দিনের আলোতে কাজ করেছি, বৃষ্টির কারণে কাজের সময় মাঝে মাঝে সন্ধ্যা বা রাত হয়ে যাওয়ায় এটিকে ‘রাতের আঁধারে দখল’ হিসেবে অপপ্রচার করা হচ্ছে।”
​প্রধান শিক্ষককে হুমকি ও অপমানের অভিযোগের বিষয়ে কাফি বলেন, “ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে আমার জীবনে মাত্র একবার ফোনে কথা হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে ও থানায় পুলিশের উপস্থিতিতে কয়েকবার মিটিং হয়েছে। সেখানে অনেক শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। আমি কখনোই তাকে অপমান বা জীবননাশের হুমকি দেইনি। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি আদালতে বলবেন বলে এড়িয়ে গেছেন, যা সম্পূর্ণ মিথ্যা।”
​নিজের অবস্থানের স্বপক্ষে যুক্তি দিয়ে কাফি আরও বলেন, “দখল করার মানসিকতা থাকলে আমি দুই বছর অপেক্ষা করতাম না। আমার ওই ৩০ শতাংশ জমির পাশে নিজস্ব বিলবোর্ড থেকে নিয়মিত আয়ও আসছে। আমি কোনো অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত নই, বরং অযৌক্তিক শত্রুতা না করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছি।”
​সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ের জমি সংক্রান্ত দীর্ঘদিনের আইনি জটিলতা ও দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির কারণে বিষয়টি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশা এলাকাবাসীর।


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

৩৭ মিনিট আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

৪ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

৫ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom