কমিটি বিলুপ্তির খবরে মিষ্টি বিতরণ, পটুয়াখালী-৩ আসনে বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্যে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির খবর ছড়িয়ে পড়ার পরপরই বিএনপির একটি অংশ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে পৌর শহরের বিভিন্ন মিষ্টির দোকানে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।
মিষ্টি বিতরণের সময় উপস্থিত নেতাকর্মীদের কেউ কেউ বলেন, “আমরা এখন মুক্ত। মামুন ভাইকে ১২ তারিখ বিজয়ী করে এই আসন তারেক রহমানকে উপহার দেব।” এমন মন্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, শনিবার গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এ নির্দেশনা পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়। একই সঙ্গে নির্দেশনায় কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে বলা হয়।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী না দিয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নেতৃত্ব মাঠ পর্যায়ে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেয়।
তবে অভিযোগ রয়েছে, গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একটি অংশ সেই নির্দেশনা মানতে অনীহা দেখায়। বরং তারা সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকার পাশাপাশি সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে প্রকাশ্যে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন।
এই বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত কার্যকর করতে জরুরি সাংগঠনিক পদক্ষেপ হিসেবে দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে দলীয় সূত্র আরও জানায়, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ডাকা হলেও তিনি তাতে সাড়া দেননি।
এ বিষয়ে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “যে দলের নেতা বহিষ্কৃত হয়, সেখানে তার অনুসারীরাও বহিষ্কৃত হবে—এটি স্বাভাবিক প্রক্রিয়া। বরং এ বিষয়ে ব্যবস্থা নিতে দেরিই হয়েছে। আমাদের অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই। আমরা হাসান মামুনের সঙ্গেই রয়েছি।”
পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান, গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির সব কমিটি বিলুপ্তির বিষয়ে তারা অবগত রয়েছেন এবং ইতোমধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক কাগজপত্র হাতে পেয়েছেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত ও তার প্রতিক্রিয়া পটুয়াখালী-৩ আসনে বিএনপির অভ্যন্তরীণ বিভাজনকে আরও স্পষ্টভাবে সামনে এনেছে, যা আসন্ন নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী
৪ ঘন্টা আগে
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
১ দিন আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
২ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
৩ দিন আগে
