খেলাধুলা

ক্রীড়া ভাতা কার্ড পেলেন জামাল ভূঁইয়া, ‘এটি আমিনুল কার্ড’ মন্তব্য অধিনায়কের

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


ক্রীড়া ভাতা কার্ড পেলেন জামাল ভূঁইয়া, ‘এটি আমিনুল কার্ড’ মন্তব্য অধিনায়কের

ছবি: সংগৃহীত


বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য চালু হওয়া ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় দ্বিতীয় ধাপে কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় একদিন পর নিজের ক্রীড়া কার্ড গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

রোববার (২০ এপ্রিল) সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-এর বাসভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই কার্ড গ্রহণ করেন। প্রতিমন্ত্রী চীন সফরে যাওয়ার আগে নিজ হাতে জামালের কাছে কার্ডটি তুলে দেন।

২০১৩ সাল থেকে জাতীয় দলের জার্সিতে খেলা জামাল ভূঁইয়া দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দেশের ফুটবলের অন্যতম মুখ। কিন্তু এতদিন ফুটবলাররা সরকারের পক্ষ থেকে নিয়মিত আর্থিক ভাতা সুবিধার আওতায় আসেননি। সেই প্রেক্ষাপটে ক্রীড়া ভাতা কার্ডকে নতুন দিগন্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কার্ডটি হাতে পেয়ে জামাল বলেন, ‘এটি ক্রীড়া কার্ড সবাই বলছে। আমি বলব এটা আমিনুল কার্ড। কারণ আগে কখনো কেউ খেলোয়াড়দের জন্য এভাবে ভাবেনি বা করেনি। আমিনুল ভেবেছে এবং সব খেলোয়াড়ের জন্য করেছে।’

প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের ফুটবলে জামালের অবদানের প্রশংসা করে বলেন, তার দেখাদেখি প্রবাসী ও বিদেশভিত্তিক অনেক ফুটবলার এখন জাতীয় দলে খেলার আগ্রহ দেখাচ্ছেন। ‘এই ধারাটা শুরু করেছিলেন জামালই,’ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ফুটবলের বড় সাফল্য ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ। সেই দলের সদস্য ছিলেন আমিনুল হক নিজেও। আসন্ন সেপ্টেম্বরে ঢাকায় আবারও সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার এ আয়োজনকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা আবারও শিরোপা জয়ের আনন্দ দেখতে চাই।’

এদিকে জাতীয় দলের কোচ সংকট নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ শেষ হওয়ায় নতুন কোচ খুঁজছে বাফুফে। তিনি জানান, সীমাবদ্ধতার মধ্যেই মানসম্মত কোচ আনার চেষ্টা চলছে, যাতে জামাল ভূঁইয়াদের পারফরম্যান্স আরও উন্নত হয়।

উল্লেখ্য, আগামী ২২ এপ্রিল চীনের সানিয়াতে শুরু হতে যাচ্ছে এশিয়ান বিচ গেমস। এতে অংশ নিতে প্রতিমন্ত্রী আমিনুল হক চীন সফরে যাচ্ছেন।

জামালের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের দীর্ঘদিনের টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন, যিনি বাংলাদেশের ফুটবলের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত আছেন। ক্রীড়াঙ্গনের এ ধরনের নেপথ্য কর্মীদের জন্যও ভবিষ্যতে সহায়তার উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী।


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে নানা আলোচনা চললেও মাঠের পারফরম্যান্সে তার প্রভাব দেখা যায়নি। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৪-২ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোকে ছাড়াই জয় তুলে নেয় পর্তুগিজরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে

৩ ঘন্টা আগে


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৩ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৫ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom