কর্মসূচি শেষে শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কর্মসূচি শেষে শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনের সড়ক ছেড়ে চলে যান। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন বলেন, কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা সরে যাওয়ায় সড়কটি পুনরায় খুলে দেওয়া হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী এ কে এম রিয়াজুল বলেন, আগামীকাল পরীক্ষা থাকায় আপাতত কর্মসূচি শেষ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবিগুলো বহাল থাকবে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, সচিবালয় ও শিক্ষা ভবন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা হওয়ায় নিরাপত্তার স্বার্থে সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে কর্মসূচি শেষ করে চলে যাওয়ার পর ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আন্দোলনে শিক্ষার্থী ছাড়া অন্য কোনো পক্ষ যুক্ত হয়েছিল কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে নিশ্চিত হওয়ার মতো তথ্য-প্রমাণ পুলিশের হাতে নেই। যাচাই ছাড়া কোনো মন্তব্য করা সমীচীন হবে না।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবির মধ্যে ছিল পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পরে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
১ ঘন্টা আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
১০ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১৬ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১৭ ঘন্টা আগে
