সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ৭২ ঘণ্টা ধরে শূন্যরেখায় ৯ জন

অনলাইন ডেস্ক

১ মাস আগে


কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ৭২ ঘণ্টা ধরে শূন্যরেখায় ৯ জন

ছবি: সংগৃহীত


কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। ঘটনার ৭২ ঘণ্টা পার হলেও বিএসএফ এখনো ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার (১৪ জুন) ভোরে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি বিষয়টি তুলে ধরলেও বিএসএফ পুশইনের অভিযোগ অস্বীকার করে এবং ওই ৯ জনকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়।

ফলে শিশুসহ ৯ জনই গত তিন দিন ধরে দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজিবি জানিয়েছে, বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে বিএসএফের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ দেশে ফেরত নেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

সীমান্তে এ ধরনের পুশইনের অভিযোগ অতীতেও একাধিকবার উঠেছে। এ ধরনের ঘটনা দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা ও মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল

৯ ঘন্টা আগে


গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...

১০ ঘন্টা আগে


কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...

১ দিন আগে


নরসিংদীতে জমি বিরোধে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত
নরসিংদীতে জমি বিরোধে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত

নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ ও রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।শনিবার (১ আগস্ট) উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিজান...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom