কুষ্টিয়ায় রশুনের ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে রাজমিস্ত্রি নিহত
অনলাইন ডেস্ক
কুষ্টিয়া সদর উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চাচাতো ভাই ও ভাবির মারপিটে হামিদুর রহমান (৪৫) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। রশুনের ক্ষেতে মুরগি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর একটার দিকে উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামিদুর রহমান মঠপাড়া গ্রামের মৃত নুরুল হুদার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রশুনের ক্ষেতে মুরগি যাওয়ায় ক্ষতি হওয়াকে কেন্দ্র করে হামিদুর রহমানের ভাতিজা সোহাগের সঙ্গে প্রতিবেশী মহিরের ঝগড়া হয়। এর জেরে মহির ও তার লোকজন প্রথমে সোহাগকে মারপিট করে। এতে সোহাগ আহত হন।
পরে বিষয়টি নিয়ে কথা বলতে সোহাগের চাচা হামিদুর রহমান মহিরের বাড়িতে গেলে সেখানে মহির, রোকন, জহির, মহিরের স্ত্রী কাজলী এবং মহিরের মা লাকি তাকে বেধড়ক মারপিট করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, “রশুনের ক্ষেতে মুরগি যাওয়ার মতো তুচ্ছ ঘটনায় আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জড়িতরা হলেন মহির, রোকন, জহির, মহিরের স্ত্রী কাজলী ও তার মা লাকি। আমরা এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী
১৭ ঘন্টা আগে
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
২ দিন আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
৩ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
৩ দিন আগে
