কুয়েত-বাহরাইন-আবুধাবিতে বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে কুয়েত, বাহরাইন ও আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সতর্কতা জারি করেছে বাহরাইন সরকার।
Bahrain Ministry of Interior নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয় অবস্থিত, যা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত যৌথ হামলার পর বাহরাইনে জরুরি সাইরেন বেজে ওঠে বলে জানা গেছে। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দেশটির কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা সক্রিয় করেছে।
একই সময়ে কুয়েতেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে বিস্ফোরণের উৎস ও ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
সম্প্রতি ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে কাতার ও বাহরাইনে অবস্থিত ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।
পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক বিবৃতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে নজর রাখছেন বিশ্লেষকরা।
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...
৪ ঘন্টা আগে
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...
১ দিন আগে
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...
১ দিন আগে
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...
১ দিন আগে
