জাতীয়

লালনের মাজারে সংস্কৃতির নামে চলে অনৈতিক কাজ, অভিযোগ আমির হামজার

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


লালনের মাজারে সংস্কৃতির নামে চলে অনৈতিক কাজ, অভিযোগ আমির হামজার

ছবি: সংগৃহীত


কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার এলাকায় সংস্কৃতির নামে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের কারবার চলে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য আমির হামজা। জাতীয় সংসদে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান ও করণীয় জানতে চান।

বুধবার জাতীয় সংসদে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে প্রশ্ন উত্থাপন করে আমির হামজা বলেন, কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার এলাকাকে মাদকমুক্ত করার জন্য কোনো উদ্যোগ রয়েছে কি না, তা জানা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, লালন সাঁইয়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রশাসনের নিরাপত্তার মধ্যেই প্রতিবছর কয়েকদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে সংস্কৃতির আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের কারবার পরিচালিত হয়।

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু লালন মাজার এলাকা নয়, পুরো দেশকে মাদকমুক্ত করার জন্য সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মাদক নির্মূলে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করতে অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে মাদকের বিস্তারও কমে আসে।

তিনি আরও বলেন, অতীতে দেশে মাদকের বিস্তার ঘটেছিল এবং সে সময় শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে এনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

সংস্কৃতিমন্ত্রী জানান, তরুণ সমাজকে মাদকের প্রভাবমুক্ত করে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও উন্নত সমাজ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

১ ঘন্টা আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

৪ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

৫ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom