লিবিয়ায় গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির পুত্র এবং এক সময় দেশটির দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।
আলজাজিরা আরবির লিবিয়া প্রতিনিধি আহমেদ খলিফা জানান, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে অবস্থানরত ৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলামকে লক্ষ্য করে গুলি চালানো হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি এই শহরেই অবস্থান করছিলেন।
সাইফ আল-ইসলাম গাদ্দাফির রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওথমান এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে—সে বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। একই সঙ্গে লিবিয়ার সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়কালে সাইফ আল-ইসলাম কোনো দাপ্তরিক পদে না থাকলেও তাকে তার বাবার উত্তরসূরি এবং লিবিয়ার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন হিসেবে বিবেচনা করা হতো। কূটনৈতিক যোগাযোগ, অর্থনৈতিক সংস্কার ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০১১ সালে লিবিয়ায় গণঅভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর সাইফ আল-ইসলামকে জিনতানের একটি সশস্ত্র গোষ্ঠী আটক করে। দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর ২০১৭ সালে তিনি মুক্তি পান। এরপর থেকে তিনি জনজীবন থেকে অনেকটা দূরে থেকে জিনতান শহরেই নিভৃতে বসবাস করছিলেন।
বিশ্লেষকদের আশঙ্কা, লিবিয়ার চলমান ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সাইফ আল-ইসলাম গাদ্দাফির এই আকস্মিক মৃত্যু দেশটিতে নতুন করে সংঘাত, প্রতিশোধমূলক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার জন্ম দিতে পারে। বিশেষ করে গাদ্দাফি-সমর্থক বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এর প্রতিক্রিয়া কী হয়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...
৬ ঘন্টা আগে
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...
৮ ঘন্টা আগে
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন
৯ ঘন্টা আগে
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...
১৪ ঘন্টা আগে
