লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মো. সাহাবুদ্দিন চুপ্পু চিকিৎসার জন্য বর্তমানে লন্ডন-এ অবস্থান করছেন। ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে তিনি পরিবারসহ সরকারি খরচে যুক্তরাজ্য সফরে গেছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে দেশের চলমান কৃচ্ছ্রসাধনের সময়ে তার এই সফরের ব্যয় ও আয়োজন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
লন্ডন হাইকমিশন সূত্রে জানা যায়, সফরের শুরুতে রাষ্ট্রপতি রাজধানীর বিলাসবহুল হিলটন হোটেলে অবস্থান করেন। সেখানে দুই দিন থাকার পর তিনি ক্যামব্রিজ-এ যান এবং নিউমার্কেট এলাকার বিলাসবহুল বেডফোর্ড লজ রিসোর্টে ওঠেন।
সেখানে তিনি ও তার স্ত্রী রেবেকা সুলতানা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগের ফলোআপ চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার তারা আবার লন্ডনে ফিরে আসেন।
লন্ডন হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার রাষ্ট্রপতির জুমার নামাজে অংশ নেওয়ার কথা থাকলেও পরে তিনি শপিংয়ে বের হন। এ সময় তার নিরাপত্তা ও প্রটোকলের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনেকেই জুমার নামাজ আদায় করতে পারেননি বলেও অভিযোগ উঠেছে।
সূত্র আরও জানায়, রাষ্ট্রপতির সফর ঘিরে লন্ডনে সাতটি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে। এসব গাড়ি রাষ্ট্রপতির সফরসঙ্গীরা ব্যবহার করছেন। প্রায় দুই ডজন সফরসঙ্গী নিয়ে তার ৯ দিনের এই বিদেশ সফরের ব্যয় নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।
সমালোচকদের দাবি, সরকার যখন ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাটছাঁট করছে এবং সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নিচ্ছে, তখন রাষ্ট্রপতির এই ব্যয়বহুল সফর জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু গত ৯ মে মেডিকেল চেকআপের জন্য যুক্তরাজ্যে যান। আগামী রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
৪ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
১২ ঘন্টা আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
২১ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১ দিন আগে
