লন্ডনে ইরানের ওপর হামলা বন্ধের দাবিতে বিক্ষোভে হাজার ও মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে অন্তত পাঁচ হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
শনিবার বিকেলে বিক্ষোভকারীরা মিলব্যাঙ্ক থেকে শুরু করে ভক্সহলে অবস্থিত মার্কিন দূতাবাস পর্যন্ত মিছিল করেন। এ সময় তারা ‘আমরাই জনগণ, আমাদের চুপ যাবে হবে না’ এবং ‘বোমা হামলা বন্ধ করুন এখন, এখন, এখনই’ স্লোগান দেন।
মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, মিছিলে প্রায় ৫ হাজার থেকে ৬ হাজার মানুষ অংশ নিয়েছেন।
দিনের শুরুতে বিক্ষোভকারীরা মধ্য লন্ডনের মিলব্যাঙ্ক এলাকায় জড়ো হন। এছাড়া ওয়েস্টমিনস্টারের ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনস এলাকায় বিভিন্ন দাতব্য সংস্থা ও কর্মী গোষ্ঠী অস্থায়ী তাঁবু স্থাপন করে কর্মসূচি পরিচালনা করেছেন।
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...
১৩ ঘন্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর
১৮ ঘন্টা আগে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...
১ দিন আগে
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...
১০ দিন আগে
