লন্ডনের উদ্দেশে রওনা দিলেন ডা. জুবাইদা রহমান
অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে প্রায় দুই সপ্তাহ অবস্থান শেষে আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। যাত্রাপথে তার গাড়িবহরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে পৌঁছানোর চার দিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডা. জুবাইদা রহমান। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে সেদিন সপরিবারে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপির পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, শাশুড়িকে মায়ের মতো করেই সেবা দিয়েছেন ডা. জুবাইদা রহমান। সপরিবারে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি লন্ডনে যাচ্ছেন।
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দলের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন, সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রয়োজনে অস্থায়ীভাবে তিনি গুলশানে মায়ের বাসা ‘ফিরোজা’-তেও উঠতে পারেন।
প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার লক্ষ্যে গত ৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে আসেন ডা. জুবাইদা রহমান। তিনি চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে শাশুড়ির চিকিৎসা তদারকি করেন। তবে চিকিৎসকদের পরামর্শে আপাতত বিদেশে নেওয়া সম্ভব না হওয়ায় তিনি ঢাকায় অবস্থান করেন। বর্তমানে বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।
উল্লেখ্য, ২০০৮ সালে দেশ ছাড়ার পর দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ৬ মে প্রথমবারের মতো দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৯ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
২২ ঘন্টা আগে
