রাজনীতি

লুৎফুজ্জামান বাবরের সাথে নির্বাচন করে জামানত হারালেন প্রার্থীরা

৫ মাস আগে


লুৎফুজ্জামান বাবরের সাথে নির্বাচন করে জামানত হারালেন প্রার্থীরা

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপি, ১১ দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফলাফলে বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট।

এ আসনে কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -এর প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার কাস্তে প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৫৯ ভোট। বিপ্লবী ওর্য়াকার্স পার্টির এর প্রার্থী চম্পা রানী সরকার কোদাল প্রতীকে পেয়েছেন ২৮২ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের এর মুখলেসুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৫ ভোট—তিনজনই প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭টি এবং বাতিল হয়েছে ৬ হাজার ১০৬টি ভোট। ভোটের হার ছিল ৫৬ দশমিক ৬০ শতাংশ।

নিয়ম অনুযায়ী, কাস্টিং বৈধ ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ (এক-অষ্টমাংশ) ভোট না পেলে প্রার্থীর জামানত ফেরত দেওয়া হয় না। সে হিসেবে এ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৫ হাজার ৭৮৮ ভোট।

মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, হাওর অঞ্চলে উন্নয়ন ও কর্মসংস্থানে ভূমিকার কারণে লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে জয় পেয়েছেন।

জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জানান, নির্ধারিত হারের কম ভোট পাওয়ায় জলি তালুকদার ও চম্পা রানী সরকার জামানত ফেরত পাবেন না।


তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...

৫ ঘন্টা আগে


‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ
‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে দেশত্যাগের আগমুহূর্ত পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে...

৫ ঘন্টা আগে


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

১৮ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom