মাদক পাচারই আরাকান আর্মির প্রধান আয়ের উৎস: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি মূলত মাদক বিক্রি করেই টিকে আছে এবং এটিই তাদের আয়ের প্রধান উৎস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বর্তমানে দেশে মাদকের সরবরাহ অনেক বেড়েছে, তবে এর বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিপুল পরিমাণ মাদক জব্দও হচ্ছে। তিনি বলেন, 'এখন বিভিন্ন নতুন ধরনের মাদক আসছে, যা হোটেলগুলোতে ব্যবহৃত হচ্ছে। আমরা এখনো এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি। এটি নিয়ন্ত্রণ করা না গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।'
আরাকান আর্মির বিষয়ে তিনি বলেন, 'আরাকান আর্মি বেঁচে আছেই মাদক বিক্রি করে। তাদের প্রধান আয়ই মাদক।' তিনি আরও জানান, আরাকান আর্মি মিয়ানমারের সীমান্ত এলাকার দখল নিয়েছে। তবে সম্প্রতি তারা কৃষিকাজে আগ্রহ দেখাচ্ছে, যা মাদকের প্রবাহ কিছুটা কমাতে পারে। তিনি উল্লেখ করেন, প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা ধরা পড়ছে।
অন্যান্য বিষয়ে আলোচনার প্রসঙ্গে উপদেষ্টা জানান, এবারের মৌসুমে ইলিশের প্রজনন কম হয়েছে এবং এটি কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'গতকাল (সোমবার) ডাকসু নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। যারা ডাকসুতে ভোট দিচ্ছে, তারা সবাই শিক্ষিত সমাজের। এখানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররাও উচ্চশিক্ষায় শিক্ষিত। এটি জাতীয় নির্বাচনের মতো পুরোপুরি এক না, তবে এটি একটি মডেল। আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর একটি জাতীয় নির্বাচন উপহার দিতে চাই।'
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...
৪ ঘন্টা আগে
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...
৫ ঘন্টা আগে
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...
৬ ঘন্টা আগে
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
৬ ঘন্টা আগে
