আইন-আদালত

মাগুরার সাবেক সংসদ সাইফুজ্জামান শিখরের ভাই হিসাম গ্রেফতার

ডেস্ক নিউজ

১৩ মাস আগে


মাগুরার সাবেক সংসদ সাইফুজ্জামান শিখরের ভাই হিসাম গ্রেফতার

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই এবং মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি দল চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ ব্যাগসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি খালেদুর রহমান আরও জানান, প্রাথমিক তদন্তে আশরাফুজ্জামানের বিরুদ্ধে কমপক্ষে পাঁচটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের পর মাগুরা সদর থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। মাগুরা সদর থানা থেকে একটি দল তাকে নিতে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে। মাগুরা থেকে পুলিশের দলটি পৌঁছানোর পর তার সঙ্গে থাকা ব্যাগের তালা খোলা হবে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বেলা ১১টায় সংবাদমাধ্যমকে জানান, আশরাফুজ্জামানের আটকের খবর তারা পেয়েছেন এবং তাকে আনার জন্য পুলিশের একটি দল চুয়াডাঙ্গায় যাচ্ছে।


আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী
আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী

মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে আপসের পরও আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আসামিদের পক্ষে হলফনামা দেন। সেখানে গাজী নজরুল ইসলাম ও...

১ দিন আগে


মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই
মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় কারাগারে থাকা দুই আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর...

১ দিন আগে


দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...

২ দিন আগে


রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom