জাতীয়

মালয়েশিয়ায় বিদায় সংবর্ধনা পেলেন হাইকমিশনার মো. শামীম আহসান

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


মালয়েশিয়ায় বিদায় সংবর্ধনা পেলেন হাইকমিশনার মো. শামীম আহসান

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানকে সম্প্রতি কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কর্তৃক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

হাইকমিশনের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী হাইকমিশনারের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকার সভাপতিত্বে অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে মো. শামীম আহসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা প্রবাসীদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য তাকে ধন্যবাদ জানান।

বিদায়ী হাইকমিশনার তার বক্তব্যে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা এবং সরকারের কাছ থেকে তাদের জন্য সুবিধা আদায়কে তার প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। তিনি প্রবাসীদের ন্যায্য দাবিগুলো মালয়েশিয়া সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার, মালয়েশিয়া সরকার এবং প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মো. শামীম আহসান আশা প্রকাশ করেন যে আগামী দিনে প্রবাসীরা তার কাজের সুফল ভোগ করতে পারবেন। তিনি ২০ অক্টোবর ২০২৩ সালে মালয়েশিয়ায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার কার্যকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেন এবং নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও মালয়েশিয়া সফর করেন। প্রধান উপদেষ্টার সফরের সময় দুই দেশের মধ্যে আটটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করেছে।


জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...

২ ঘন্টা আগে


অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ

২ ঘন্টা আগে


‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...

৪ ঘন্টা আগে


ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom