মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গাইবান্ধায় ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলায় রোববার গভীর রাতে তাকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, রোববার একটি মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রী শ্রী কালী মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের পরিচয়ে কয়েকজন কর্মকর্তা মন্দিরে প্রবেশ করে তাকে বাইরে ডেকে আনেন। পরে মন্দির প্রাঙ্গণের বাইরে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নেওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, মানি লন্ডারিং মামলার তদন্তের অংশ হিসেবে সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হরিদাস চন্দ্র তরণী দাস গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার একটি রামমূর্তি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে চলতি বছরের জুন মাসে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি ওই নির্মাণকাজ স্থগিত ঘোষণা করে।
তখন মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, রামমূর্তি নির্মাণকে ঘিরে বিভিন্ন মহলে মতভেদ ও বিতর্ক সৃষ্টি হওয়ায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্মাণকাজ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেন, প্রশাসন বা কোনো রাজনৈতিক পক্ষের চাপ নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৭ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১২ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১৩ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
১৩ ঘন্টা আগে
